কৃষি দপ্তরের নতুন শূন্যপদে কর্মী নিয়োগ, ৬ মে তারিখ পর্যন্ত চলবে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। কৃষি ভবন দপ্তরের পক্ষ থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 12-2/2024-M&T (Admn) (E 128690)

পদের নাম— Agriculture Engineer
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— উক্ত পদে আবেদন জানানোর জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা সমতুল্য ডিগ্রী অর্জন করে থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ৪৪,৯০০/- টাকা।
বয়সসীমা— আবেদন জানানোর জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ

আবেদন পদ্ধতি— আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রস্তাবিত আবেদনপত্র ডাউনলোড করে আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি যুক্ত করে নিতে হবে। এরপর আবেদন পত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি যুক্ত করতে হবে এবং নিজের স্বাক্ষর করতে হবে। সবশেষে আবেদন পত্রসহ সমস্ত জরুরি নথিপত্র গুলি একটি মুখ বন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— Ministry of Agriculture and Farmers Welfare, Department of Agriculture and Farmers Welfare, Mechanization and Technology (Administration) Section, Krishi bhavan, New Delhi – 110001

আবেদনের শেষ তারিখ— ৬ মে, ২০২৪।

চাকরির খবরঃ এয়ার ইন্ডিয়াতে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে