WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

WISE Internship 2023 Scholarship | প্রতিমাসে পেতে পারেন ৩৫ হাজার টাকা

Debasish Ghosh
---Advertisement---

মিনিস্ট্রি অফ সাইন্স এন্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ সাইন্স এন্ড টেকনোলজি দিচ্ছে স্কলারশিপ। এ বছরেও WISE Internship (WISE-IPR) 2023 -এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে উক্ত স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভারতবর্ষের মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে সমাজের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, আত্মবিশ্বাস অর্জন, স্বাধীনতা অর্জন এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করতে চায় ডিপার্টমেন্ট অফ সাইন্স এন্ড টেকনোলজি, ভারত সরকার। এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন।

যোগ্যতা – আসুন দেখে নেওয়া যাক কোন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২৫ থেকে ৪৫ বছর বয়সের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে মাস্টার্স/ বি.টেক/ এমবিবিএস/ এম.ফিল/এম. টেক/এম.ফার্মা/ এমভিএসসি অথবা পিএইচডি বা সমমানের ডিগ্রী থাকতে হবে প্রার্থীদের।

WISE Internship (WISE-IPR) 2023 Scholarship

আরও পড়ুনঃ ভারত পেট্রোলিয়াম স্কলারশিপ 2023

টাকার পরিমান – ডিপার্টমেন্ট অফ সাইন্স এন্ড টেকনোলজি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে আবেদনকারী যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ৩৫ হাজার টাকা মাসিক স্কলারশিপ পেতে পারেন।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীরা বাড়িতে বসেই নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাড়িতে বসে আবেদন করার জন্য প্রার্থীদের ডিপার্টমেন্ট অফ সাইন্স এন্ড টেকনোলজি প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইট লিংক এ গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সমস্ত তথ্যাদি সঠিকভাবে পূরণ করার পর ‘সাবমিট’ বটনে ক্লিক করতে হবে।

আবেদনের সময়সীমা – উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ৩১ মে, ২০২৩ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।

বিঃ দ্রঃ – কেবল মাত্র মহিলা শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

WISE Internship 2023 Scholarship

Official Notification: Download Now
Apply Now: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ