লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কেন্দ্রীয় সংস্থাতে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা!

Published By: Debasish Ghosh | Published On:
Share:

তেহেরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড নামক কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হচ্ছে আজকের এই প্রতিবেদনে।

Employment no– 07/2023

পদের নাম– Engineer Trainee (Civil/ Electrical/ Mechanical)
মোট শূন্যপদ– ৯০ টি।
শিক্ষাগত যোগ্যতা– উক্ত পদের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রী বিভাগের সিভিল, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ট্রেডে ডিগ্রী থাকা যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন।
মাসিক বেতন– ৫০,০০০ টাকা।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ

বয়সসীমা– উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি– সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই করতে পারবেন আবেদন। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের THDCIL -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘ক্যারিয়ার সিলেকশন’ অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ‘নিউ ওপেনিং’ বিকল্পটি বেছে নিয়ে আবেদন শুরু করতে হবে। নিচে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া থাকল।

আবেদন ফী – সংশ্লিষ্ট পদ গুলির জন্য Gen, OBC এবং EWS প্রার্থীদের ৬০০/- টাকা আবেদন ফী প্রদান করতে হবে। SC, ST, PWD প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের GATE 2022 পরীক্ষার স্কোর অনুযায়ী বাছাই করে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ– ৪ মে, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কোল ইন্ডিয়ায় ৫০০ এর বেশি শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? April Month Job Update 2026 IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে