বাঁকুড়া জেলায় সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি, মাসিক বেতন ১২,০০০/- টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

বাঁকুড়া জেলায় নিয়োগের একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগের সুযোগ করে দেওয়া হচ্ছে। জেলার পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন দপ্তরের তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই পদে ৮ জন যোগ্য চাকরিপ্রার্থীকে রায়পুর, বাঁকুড়া-II, কোতুলপুর, সিমলাপাল, সারেঙ্গা, বিষ্ণুপুর, সোনামুখী, পত্রাশয়ের এবং মেজিয়া ব্লকের নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে যাবতীয় তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সামনে তুলে ধরা হলো।

---Advertisement---

পদের নাম- অ্যাডিশনাল ইন্সপেক্টর।

শূন্য পদের সংখ্যা- ৮টি।

বয়স সীমা- এই পদের সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ৩০/০৪/২০২৫ তারিখ অনুসারে প্রতিটি চাকরিপ্রার্থীর বয়সের হিসাব করা হবে। তাই সরকারি দপ্তরে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা গুলি দেখে নিন।

মাসিক বেতন- নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদে কর্মী হিসেবে যে সমস্ত চাকরিপ্রার্থী নিযুক্ত হবেন, তাদের প্রতি মাসে সব মিলিয়ে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

---Advertisement---

চাকরির খবরঃ ১২২৪ শূন্যপদে রাজ্যের বিভিন্ন আদালতে গ্রুপ সি কর্মী নিয়োগ

আবেদনের অন্যান্য যোগ্যতা- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থী যদি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- চাকরিপ্রার্থীকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না।৩০/০৫/২০২৫ তারিখে বাঁকুড়া জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সরাসরি ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে। ঐদিন সকাল ১১ টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই নির্দেশনা সময়ের আগে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সাথে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হচ্ছে।

চাকরির খবরঃ AIIMS কল্যাণীতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

প্রয়োজনীয় নথিপত্র- চাকরি প্রার্থীকে আবেদন পত্রের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পূর্ব অভিজ্ঞতার সকল প্রমাণ পত্র, পেনশনের বিবরণ, বয়সের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ জমা করতে হবে। এর জন্য অবশ্যই এই নথিগুলির অরিজিনাল কপির পাশাপাশি জেরক্স কপি সঙ্গে রাখবেন।

আবেদন পদ্ধতি- এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীদের আগে থেকে আবেদনপত্র জমা করতে হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি সাথে থাকা আবেদন পত্রটি হাতে-কলমে পূরণ করে ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে স্টাফ নার্স নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, মোট শূন্যপদ ৫২ টি উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, মাসিক ২০ হাজার টাকা বেতন কোচবিহার জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা