যুব সাথী প্রকল্পে টাকা ঢোকা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু আপনি এখনো টাকা পাননি? ব্যাংকের এই কাজ না করলে যুব সাথীর টাকা ঢুকবে না। আপনার পেমেন্ট আটকে যেতে পারে। কি কাজ করতে হবে আবেদনকারীদের? কাদের জন্য বাধ্যতামূলক? সেসব নিয়েই কথা বলব আজকের প্রতিবেদনে।
এক নজরে
যুব সাথীর টাকা ঢুকছে না কেন?
আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট। তার মধ্যে সদ্য চালু হওয়া যুব সাথী নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। বিশেষত অনেকেরই টাকা ঢুকতে সমস্যা হওয়ায় রাজ্যে এই প্রকল্প নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। কিন্তু কেন আপনার যুব সাথীর টাকা ঢুকছে না? সমস্যা আপনার আবেদনে না থাকলেও ব্যাংক অ্যাকাউন্টে থাকতে পারে। হ্যাঁ ঠিকই শুনেছেন, যুব সাথীর টাকা ঢোকার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং থাকা বা ডি বি টি চালু থাকা জরুরি। নয়তো রাজ্য সরকারের তরফে টাকা ছাড়া হলেও জীবনে আপনার টাকা অ্যাকাউন্টে আসবে না। কি এই আধার সিডিং প্রক্রিয়া? কিভাবে করবেন? সবটা জেনে নিন।
আধার সিডিং কি?
সরকারি নিয়ম অনুযায়ী, যেকোনো জনকল্যাণমুখী প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতি ব্যবহার করা হয়। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও এই একই নিয়ম আছে। আর এই ডি বি টি চালু করার জন্য আধার সিডিং করা বাধ্যতামূলক। সাধারণত অনেকেই ‘আধার লিঙ্ক’ এবং ‘আধার সিডিং‘ বা ডিবিটি-কে গুলিয়ে ফেলেন। মনে রাখবেন, আপনার নামে থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকতে পারে (এটি মূলত KYC-এর জন্য)। কিন্তু আধার সিডিং বা ডিবিটি সংযুক্তিকরণ শুধুমাত্র একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের সাথেই করা সম্ভব। সরকারি অনুদান বা ভর্তুকির টাকা শুধুমাত্র সেই আধার সিডেড অ্যাকাউন্টোই জমা পড়ে।
আরও পড়ুনঃ যুব সাথীর টাকা কারা আগে পাচ্ছেন?
কিভাবে আধার সিডিং করাবেন?
আপনি যদি যুবসাথী প্রকল্পের আবেদনকারী হন এবং এখনো টাকা না পেয়ে থাকেন, তবে অবিলম্বে আপনার অ্যাকাউন্টের সাথে আধার সিডিং বা ডিবিটি (DBT) অপশন চালু আছে কি না তা ব্যাঙ্ক আধিকারিকদের থেকে জেনে নিন। না থাকলে নিচের পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই তা করে নিতে পারবেন।
- প্রথমে আপনার ব্যাংকে গিয়ে ‘Aadhaar Seeding Form’ বা ‘DBT Consent Form’ ফর্ম নিন। অনেক ক্ষেত্রে কেওয়াইসি ফর্ম এর ভেতরেই ডি বি টি চালু করার অপশন দেওয়া হয়।
ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন। - এরপর ফর্ম এবং সঙ্গে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ডের এক কপি জেরক্স এবং ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিন।
- কিছুদিনের মধ্যেই ব্যাংকের পক্ষ থেকে আপনার একাউন্টে ডি বি টি সক্রিয় হয়ে যাবে।
এছাড়া আপনি চাইলে অনলাইনেও আপনার ব্যাংকের নির্দিষ্ট অ্যাপ (যেমন এসবিআই এর ক্ষেত্রে YONO SBI) এ Service Request ট্যাব থেকে Aadhaar Linking/ Seeding অপশনের মাধ্যমে এই কাজ করে নিতে পারেন।
এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now