ড: আম্বেদকর স্কলারশিপ 2026, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে

Published By: Debasish Ghosh | Published On:
Share:

চলতি বছরে যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করছে তাদের জন্য ড: আম্বেদকর স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ। যে সমস্ত মেধাবী পড়ুয়ার টাকার অভাবে পড়াশোনা চালানোর ক্ষমতা থাকে না তাদেরকে এখানে বছরে ২৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। এই স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়। এখানে ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারে। অনলাইনে আবেদন করতে হয়। আবেদনের জন্য বিশেষ কিছু যোগ্যতা দরকার। আজকের প্রতিবেদনে এইসব খুঁটিনাটি তথ্য নিয়েই বিস্তারিত জানবো।

ড: আম্বেদকর স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম ডঃ আম্বেদকর স্কলারশিপ 2026।
স্কলারশিপের ধরন কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ।
টাকার পরিমান বছরে ২৫ হাজার টাকা পর্যন্ত।
আবেদনের যোগ্যতা মাধ্যমিক পাশ থেকে স্নাতকোত্তর।
আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের সময়সীমা নিচে সঠিক জানানো হলো।
অফিসিয়াল ওয়েবসাইট saralharyana.gov.in

ড: আম্বেদকর স্কলারশিপ টাকার পরিমাণ

এখানে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পরিমাণে বৃত্তি প্রদান করা হয়।

---Advertisement---
ক্লাস টাকা
মাধ্যমিক উত্তীর্ণদের জন্য বার্ষিক প্রায় ৮,০০০ টাকা।
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য বার্ষিক প্রায় ১২,০০০ টাকা।
স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বছরে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুনঃ ঐক্যশ্রী স্কলারশিপ 2026 আবেদন প্রক্রিয়া

ড: আম্বেদকর স্কলারশিপ আবেদনের যোগ্যতা

ডঃ আম্বেদকর স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীর বেশ কিছু যোগ্যতা থাকতে হয় –

  1. গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মাধ্যমিকে অন্তত ৬০% এবং উচ্চ মাধ্যমিকে ৭০% নম্বর থাকতে হবে। শহর এলাকার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মাধ্যমিকে ৭০% এবং উচ্চ মাধ্যমিকে ৭৫% নম্বর থাকা বাধ্যতামূলক।
  2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
  3. ছাত্র বা ছাত্রীকে অবশ্যই তফশিলি জাতি (SC) বা অনগ্রসর শ্রেণীর (OBC) অন্তর্ভুক্ত হতে হবে।
  4. শিক্ষার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত স্কুল বা কলেজে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি থাকতে হবে।

ড: আম্বেদকর স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় আপনার কাছে নিচের নথিপত্রগুলো থাকা জরুরি:

  1. শেষ পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট।
  2. আধার কার্ড।
  3. কাস্ট সার্টিফিকেট (SC/OBC)।
  4. পরিবারের আয়ের শংসাপত্র।
  5. ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার ছবি।
  6. রঙিন পাসপোর্ট সাইজ ছবি
  7. বর্তমান ঠিকানার প্রমাণপত্র।

ড: আম্বেদকর স্কলারশিপ আবেদন পদ্ধতি

স্কলারশিপে আবেদন করতে হলে নীচের ধাপগুলো অনুসরন করতে হবে।

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট saralharyana.gov.in / https://scholarships.gov.in/-এ যেতে হবে।
  2. সেখানে নতুন ইউজার হিসেবে নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করতে হবে।
  3. এরপর ‘Dr. Ambedkar Scholarship 2025’ লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  4. সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
  5. সব শেষে ফর্মটি সাবমিট করে তার একটি প্রিন্ট আউট নিয়ে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য নিজের কাছে রেখে দিতে হবে।
---Advertisement---

ড: আম্বেদকর স্কলারশিপ আবেদনের শেষ তারিখ

প্রতিবছর নির্দিষ্ট সময় এখানে আবেদন শুরু হয়। বেশ কিছু মাস পর্যন্ত পোর্টাল খোলা থাকে। এবছর আবেদনের সঠিক সময়সীমা জানতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট বলা হচ্ছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপের খবর দেখুন 

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক স্কলারশিপ 2026 | HS Pass Scholarship 2026 West Bengal প্রণব মুখার্জি স্কলারশিপ 2026: মাধ্যমিক পাশ করলেই সুযোগ বিশ্ববীণা স্কলারশিপ 2026 | Biswabina Scholarship Application Process নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026 Application Process জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ 2026 | JBNSTS Scholarship Apply Online