আইটিআই পাশে DRDO -তে নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে আবেদন করবেন দেখুন

Published By: Priyanka Sen | Published On:
Share:

দেশের যোগ্য প্রার্থীদের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে প্রশিক্ষণ দিতে চলেছে DRDO। এখানে একাধিক পদে মাধ্যমিক যোগ্যতায় শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। এর পাশাপাশি এই ১ বছরের প্রশিক্ষণ সময়কালে কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং বিভিন্ন দক্ষতা সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠতে পারবে শিক্ষার্থীরা। এপ্রেন্টিস প্রশিক্ষণের একাধিক সুযোগ-সুবিধা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত বিবরণ রইলো এই প্রতিবেদনে।

---Advertisement---

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি (DRDL) যোগ্য প্রার্থীদের অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য নিয়োগ করতে চলেছে। DRDO র হায়দ্রাবাদ শাখা থেকে ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভোকেশনাল প্রশিক্ষণের অন্তর্গত ITI যোগ্যতা থাকলে আবেদন জানানোর সুযোগ রয়েছে।

এখানে যে সমস্ত পদে নিয়োগ হতে চলেছে, তা হল- ফিটার, টারনার, মেসিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, অ্যাটেনডেন্ট অপারেটর, কম্পিউটার অপারেটর, পেইন্টার, বুক বাইন্ডার এবং ফানড্রিম্যান।

সংস্থার পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে, এখানে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের ভারত সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে নিয়োগ করা হবে। অর্থাৎ কোন শিক্ষার্থী যদি পূর্ববর্তী অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন, তাহলে তারা এখানে আবেদন জানাতে পারবেন না।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশ যোগ্যতায় কো-অপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ

---Advertisement---

যে সমস্ত যোগ্য প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন, তারা প্রতি মাসে ভারত সরকারের পক্ষ থেকে একটি ভালো মানের স্টাইপেন্ড পাবেন বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি সম্পূর্ণ এক বছরের প্রশিক্ষণ শেষে মূল্যবান অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাবেন শিক্ষার্থীরা। এই সার্টিফিকেটের দ্বারা চাকরি প্রার্থীরা পরবর্তী সময়ে সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এই প্রশিক্ষণে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের সবার প্রথমে www.apprenticeshipindia.gov.in অ্যাপ্রেন্টিসের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রতিটি ইচ্ছুক প্রার্থীকে যথাযথভাবে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। আবেদনের সময় কোন রকম ভুল ভ্রান্তি হলে, সেই প্রার্থীর আবেদন বাতিল করা হবে সংস্থার পক্ষ থেকে। আবেদনটি অবশ্যই ৩১/০১/২০২৫ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ভালোভাবে পড়ে নেবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

---Advertisement---
Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন