চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

DRDO -তে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৬ জুন পর্যন্ত

Debasish Ghosh
---Advertisement---

ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) -এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No. – 144

পদের নাম – Mechanical Engineering
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্যাল বিভাগে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মাসিক বেতন – ২,২০,৭১৭ টাকা।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ এই সপ্তাহের সমস্ত চাকরির খবর

পদের নাম – Chemical Engineering
মোট শূন্যপদ – ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা – ইঞ্জিনিয়ারিং এর কেমিক্যাল বিভাগে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মাসিক বেতন – ১,২৪,৬১২ টাকা।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি – General/ OBC প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি ধার্য্য করা হয়েছে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ – ১৬ জুন, ২০২৩।

DRDO -তে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ