২১১৯ টি শূন্য পদে কেন্দ্রীয় সরকারি অফিসে গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদনের সুযোগ

Published By: Priyanka Sen | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ চাকরিপ্রার্থীকে পুরুষ মহিলা নির্বিশেষে কেন্দ্রীয় সরকারি দপ্তরে নিয়োগ করা হবে। এই উদ্দেশ্যে সম্প্রতি দিল্লি সাব-অর্ডেরিনেট সার্ভিস সিলেকশন বোর্ড বা DSSSB এর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা সহকারি, ওয়ারডার সহ একাধিক পদে নিয়োগের সুযোগ রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলি বর্তমানে বেকারত্বের সঙ্গে লড়াই করা চাকরিপ্রার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরাও অবশ্যই আজকের প্রতিবেদন থেকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নিন এবং আবেদন সেরে ফেলুন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- দিল্লি সাব-অর্ডেরিনেট সার্ভিস সিলেকশন বোর্ড বা DSSSB।

যে সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • ইন্সপেক্টর,
  • শিক্ষক ও শিক্ষিকা,
  • ফার্মাসিস্ট,
  • সহকারি,
  • টেকনিশিয়ান,
  • ল্যাবরেটরি টেকনিশিয়ান,
  • ওয়ার্ডার,
  • সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।

মোট শূন্য পদের সংখ্যা- ২১১৯ টি।

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদে কর্মী নিয়োগ হচ্ছে, তাই প্রতিটি চাকরিপ্রার্থীকে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হবে। মূলত পদের বিভাজন অনুসারে বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা থেকে সর্বোচ্চ পোস্ট গ্রাজুয়েশন বা স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত চাকরি প্রার্থীদের বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে। প্রতিটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত বুঝে নেওয়ার জন্য নিচে দেওয়া লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

---Advertisement---

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

বয়স সীমা- প্রতিটি পদেই ন্যূনতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে কয়েকটি পদের জন্য সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত সাধারণ এবং EWS চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন, আবার বেশ কয়েকটি পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে। প্রতি ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন।

মাসিক বেতন- আলাদা আলাদা পদের তারতম্যে মাসিক বেতন আলাদা হবে নিযুক্ত কর্মীদের। তবে সর্বনিম্ন পদের জন্য কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম অনুসারে ১৯,৯০০ টাকা থেকে মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা।

নিয়োগ পদ্ধতি- প্রত্যেকটি পদেই লিখিত পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় ধাপের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

---Advertisement---

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারি দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ

আবেদন পদ্ধতি- প্রত্যেকটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে https://dsssbonline.nic.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পত্র পূরণ করে ০৭/০৮/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। আজ অর্থাৎ ০৮/০৭/২০২৫ তারিখ থেকেই অনলাইনে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করার পাশাপাশি বলে দেওয়া নিয়ম মেনে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করবেন এবং সবশেষে আবেদন মূল্য জমা করতে হবে।

আবেদন মূল্য- সাধারণ, ওবিসি এবং EWS পুরুষ চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। মহিলা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য কোনরকম আবেদনমূল্য নির্ধারণ করা হয়নি।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে