রাজ্যের স্টীল কারখানায় কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ থাকলে আবেদন জানাতে পারবেন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্টীল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL), দুর্গাপুর স্টীল প্ল্যান্ট কারখানায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল সম্প্রতি। ম্যানেজার, অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- DSP/Pers/Rectt/2023-24/DR(det)

পদের নাম- Attendant-cum Technician
মোট শূন্যপদ- ৩৫ টি। (Electrician – ১০ টি, Fitter – ১৫ টি, Machinist – ১০ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার অথবা মেশিনিস্ট ট্রেডে ফুল টাইম আইটিআই ডিগ্রী সার্টিফিকেট থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা- আবেদন জানানোর জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরিক্ষত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক ভাতা- এই পদের ক্ষেত্রে প্রথম বছরে ১২,৯০০/- টাকা এবং দ্বিতীয় বছরে ১৫,০০০/- টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে প্রার্থীদের। স্থায়ী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন পাবেন প্রার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন। নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশান করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। নির্ভুল ভাবে আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে এবং আবেদনপত্রের কপিটি ডাউনলোড করে রাখতে হবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য।

নিয়োগ পদ্ধতি- কম্পিউটার বেস্ড পরীক্ষার (CBT) মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে প্রথম ধাপে। এরপর শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন ফি- এই পদের জন্য অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের ৩০০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ৩০ জানুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে DM অফিসে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন