দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ চলছে, ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

Published By: ExamBangla.com | Published On:
Share:

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) -এ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল বিস্তারিত প্রতিবেদন।

DVC Recruitment Notification

পদের নাম- Jr. Pharmacist Gr. II
মোট শূন্যপদ- ১২ টি (UR- ৭ টি,OBC- ৩ টি, SC- ১ টি, EWS- ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসি নিয়ে দুবছরের ডিপ্লোমা কোর্স করতে হবে।
বেতন- প্রতি মাসে ২০,৫০০ টাকা।

পদের নাম- Jr. Nursing Staff
মোট শূন্যপদ- ১৫ টি (UR- ৮ টি,OBC- ৩ টি, SC- ২ টি, ST- ১ টি, EWS- ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা জেনারেল নার্সিং এ ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ২২,৬০০ টাকা।

পদের নাম- জুনিয়র ল্যাব টেকনিশিয়ান
মোট শূন্যপদ- ৩ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ২২,৬০০ টাকা।

এপ্রিল মাসের চাকরির সমস্ত চাকরির খবর

পদের নাম- ল্যাব টেকনিশিয়ান কাম মিডিয়া মেকার
মোট শূন্যপদ- ৩ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ২২,৬০০ টাকা।

WBP Constable Main Practice Set

পদের নাম- জুনিয়ার এক্সরে টেকনিশিয়ান
মোট শূন্যপদ- ৭ টি (UR- ৫ টি, OBC- ১ টি, SC- ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা এক্সরে টেকনিশিয়ান রেডিওগ্রাফিতে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ২২,৬০০ টাকা।

পদের নাম- ডেন্টাল সার্জেন।
মোট শূন্যপদ- ৪ টি (UR- ৩ টি, OBC- ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা- BDS সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৮৩,৫০০ টাকা।

পদের নাম- সাইকোথেরাপিস্ট।
মোট শূন্যপদ- ৬ টি (UR- ৫ টি,OBC- ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সাইকোথেরাপি নিয়ে ডিপ্লোমা সঙ্গে দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৮,৯০০ টাকা।

পদের নাম- জুনিয়র কেমিস্ট (পাবলিক হেলথ)
মোট শূন্যপদ- ২ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- কেমিস্ট্রিতে স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৮,৯০০ টাকা।

পদের নাম- জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার
মোট শূন্যপদ- ৯ টি (UR- ৬ টি, OBC- ২ টি, SC- ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ। পাবলিক হেলথ অথবা এক্সপোজার নিয়ে ট্রেনিং করে থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতি মাসে ২০,৫০০ টাকা।

পদের নাম- জুনিয়র হেলথ ইনস্পেক্টর
মোট শূন্যপদ- ২ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা হেলথ ইনস্পেক্টর কোর্স ডিপ্লোমা করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ২২,৬০০ টাকা।

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দামোদর ভ্যালি কর্পোরেশন -এর অফিশিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in -এ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। পাশাপাশি অনলাইনে আবেদন করার সময় স্ক্যান করা ফটো (3.5cm × 3.5cm) এবং স্বাক্ষর (10KB থেকে 100KB) আপলোড করতে হবে।
নিয়োগ পদ্ধতি- ইন্টারভিউ / স্কিল টেস্ট এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। শর্ট লিস্টে থাকা নির্বাচিত প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে।

চাকরির খবরঃ রাজ্যের ভোকেশনাল শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

ইন্টারভিউয়ের দিন যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা নিম্নোক্ত-
১) অনলাইনে আবেদন করার প্রিন্ট আউট কপি।
২) বয়সের প্রমাণপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৬) সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি।
৭) NOC সার্টিফিকেট।
৮) সম্প্রতি তোলা ৪ কপি পাসপোর্ট সাইজ কালার ফটো।
৯) প্যান কার্ড/ পাসপোর্ট/ ডাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ আধার কার্ড।

আবেদন করার শেষ তারিখ- অনলাইনে আবেদন করা যাবে আগামী ২২ এপ্রিল, ২০২২ তারিখ পর্যন্ত।

Official Notice: Download Now
Official Website: Click here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা