দামোদর ভ্যালি কর্পোরেশনের বিশিষ্ট পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১,২৩,১০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি। দেশের বিভিন্ন বড় বড় ড্যাম প্রকল্পগুলির মধ্যে অন্যতম দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC। সম্প্রতি সংস্থার তরফে অভিজ্ঞ একটি পদে কয়েকজন চাকরিপ্রার্থী থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরিপ্রার্থীরা এখানে অনলাইন মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। সমস্ত তথ্য বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম- ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর)

শূন্য পদের সংখ্যা- ৩টি

বয়স সীমা- সর্বোচ্চ ৫০ বছরের চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন- ১,২৩,১০০/- টাকা থেকে ২,১৫,৯০০/- টাকা

---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য অভিজ্ঞ পেশাদার চাকরি প্রার্থীদের নিয়োগের সুযোগ করে দিচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। সুতরাং এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের হিউম্যান রিসোর্স বিষয় নিয়ে এমবিএ ডিগ্রি বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েশন বা ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।

পূর্ব অভিজ্ঞতা- প্রতিটি চাকরিপ্রার্থীকে যথাযথভাবে অভিজ্ঞ হতে হবে। আবেদনকারীদের অন্ততপক্ষে ১৯ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে বলে জানিয়েছে নিয়োগ কারী সংস্থা। এছাড়াও বিভিন্ন যোগ্যতার মাপদণ্ড ভালোভাবে বুঝে নিতে নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নেবেন।

চাকরির খবরঃ পৌরসভায় বিপুল নিয়োগ! মাসিক বেতন ২৪,০০০ টাকা

---Advertisement---

প্রয়োজনীয় নথিপত্র- আবেদনকারী ব্যক্তিকে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই নিজের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র, বয়সের প্রমাণ, সরকারি পরিচয় পত্র, রঙিন ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি- দামোদর ভ্যালি কর্পোরেশনের এই পদে আবেদন জানানো যোগ্য চাকরিপ্রার্থীদের সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কর্মী হিসেবে বাছাই হয়ে গেলে প্রথমে এক বছরের প্রবেশন পিরিয়ডে রাখা হবে। এরপর যোগ্যপ্রার্থীদের পূর্ণ সময়ের কর্মী হিসেবে নিযুক্ত করবে সংস্থা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরি প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন জানাতে হবে। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর পূর্বে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন। আবেদনের পর প্রতিটি চাকরিপ্রার্থীকে ৩০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। যদিও এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সম্পূর্ণরূপে ছাড় দেওয়া হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন পত্রটি মে মাসের ১১ তারিখের মধ্যে জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন