চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

সরকারি স্বাস্থ্য প্রকল্পে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে নিয়োগের সুযোগ, ন্যূনতম মাসিক বেতন ১৬,৮০০ টাকা

Priyanka Sen
---Advertisement---

ECHS এর তরফে গ্রুপ ডি সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। বর্তমানে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সংখ্যা নেহাতই কম নয়। তাই আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ন্যূনতম যোগ্যতা থেকে সরকারি এই দপ্তরে আবেদন জানাতে পারেন। এখানে কোন কোন যোগ্যতায় কোন কোন পদে আবেদনের সুযোগ রয়েছে? প্রতি মাসে কত বেতন দেওয়া হবে? কীভাবে আবেদন জানাতে হবে? নিয়োগ কীভাবে হবে? ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।

---Advertisement---

পদের নাম- মেডিকেল অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল হাইজেনিস্ট, ড্রাইভার, পিয়ন, ল্যাব টেক ও চৌকিদার।

মোট শূন্য পদের সংখ্যা- ১০টি।

কর্মস্থল- সম্প্রতি ECHS এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার এবং বিন্নাগুড়িতে এই নিয়োগটি হতে চলেছে। দুটি শাখার প্রয়োজন অনুসারে কর্মীদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ০৬/০৬/২০২৫ তারিখ সকাল ৯ টার মধ্যে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ECHS এর হেডকোয়ার্টারে পৌঁছে যেতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ শুরু হল

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা- চাকরিপ্রার্থীদের বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করছে ECHS। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিজেদের যোগ্যতা অনুসারে কোন পদে আবেদন জানাতে পারবেন, সেটা জেনে নেওয়া দরকার। এক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন।

১) চৌকিদার- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। এই পদে নিযুক্ত কর্মী প্রতিমাসে ১৬,৮০০/- টাকা বেতন পাবেন।

২) ল্যাব টেক- DML/ক্লাস ল্যাবরেটরি টেক কোর্স করা থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। তবে এক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীর এই কাজের অন্ততপক্ষে ৫ বছরের দক্ষতা থাকতে হবে। নিযুক্ত কর্মীকে এখানে ২৮,১০০/- টাকা বেতন দেওয়া হবে।

৩) পিয়ন- ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এবং পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন জানানো যাবে। এক্ষেত্রে নিযুক্ত কর্মী প্রতিমাসে ১৬,৮০০/- টাকা বেতন পাবেন।

৪) ড্রাইভার- সিভিল ড্রাইভিং লাইসেন্স এবং আর্মড ফোর্সের ক্লাস I MT যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থী কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতিমাসে ১৯,৭০০ টাকা বেতন পাবেন।

চাকরির খবরঃ কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে সহকারী নিয়োগ

৫) ডেন্টাল অফিসার- এই পদে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে ডেন্টাল সায়েন্সে গ্রাজুয়েট ওএবং তার সাথে ৫ বছরের অভিজ্ঞ হতে হবে। নিযুক্ত ডেন্টাল অফিসার প্রতিমাসে ৭৫,০০০/- টাকা বেতন পাবেন।

৬) ডেন্টাল হাইজিনিস্ট- এই পদে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীর ডেন্টাল হাইজিন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ২৮,১০০/- টাকা বেতন দেওয়া হবে।

৭) নার্সিং অ্যাসিস্ট্যান্ট- পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতার পাশাপাশি B.Sc নার্সিং যোগ্যতা থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন। নিযুক্ত কর্মী প্রতিমাসে ২৮,১০০/- টাকা বেতন পাবেন।

৮) মেডিকেল অফিসার- ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতার পাশাপাশি MBBS ডিগ্রি প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। নিযুক্ত কর্মীর প্রতিমাসের বেতন হবে ৭৫,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে আবেদন জানাতে হবে। এর জন্য প্রয়োজনে ECHS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে নিজেদের শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার সমস্ত প্রমাণপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। চাকরিপ্রার্থীদের আবেদন কোনভাবেই ৩০/০৫/২০২৫ তারিখের পরে গ্রহণযোগ্য হবে না।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ