ECIL এ মাধ্যমিক এবং আইটিআই পাশে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

Published By: Priyanka Sen | Published On:
Share:

ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) বিপুল পরিমাণে টেকনিশিয়ান নিয়োগ করছে। এ বিষয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক ও ITI যোগ্যতায় চাকরি প্রার্থীরা বিভিন্ন ট্রেডে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনে চোখ রাখতে হবে। এখানে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে-

  • ইলেকট্রনিক্স মেকানিক,
  • ফিটার,
  • মেসিনিস্ট,
  • ইলেকট্রিশিয়ান,
  • টার্নার,
  • শিট মেটাল,
  • ওয়েল্ডার,
  • কার্পেন্টার,
  • পেইন্টার।

শূন্য পদের সংখ্যা- ৪৫টি।

আবেদনের বিভিন্ন যোগ্যতা:

১) বয়স সীমা- ৩০/০৪/২০২৫ তারিখ অনুসারে সর্বোচ্চ ২৭ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্যও বয়সের ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে SC/ST চাকরিপ্রার্থীরা মোট পাঁচ বছরের, OBC চাকরিপ্রার্থীরা মোট তিন বছরের ছাড় পাবেন।

২) শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীকে যে কোন স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো একটি ট্রেডে আইটিআই যোগ্যতা থাকতে হবে।

মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা- ECIL এর টেকনিশিয়ান পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২০,৪৮০/- টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি নিযুক্ত কর্মী প্রতিবছর ৩% বেতন বৃদ্ধি এবং অন্যান্য অ্যালাওয়েন্স এর সুবিধা পেয়ে যাবেন।

নিয়োগ পদ্ধতি- এই পদের আবেদনকারীদের নিয়োগ পদ্ধতি হিসেবে প্রথমে একটি কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই ব্যক্তিগত ইন্টারভিউ নেওয়া হবে। নিয়োগের দুটি ধাপে উত্তীর্ণ হলে তবে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। চাকরিপ্রার্থীদের জন্য ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই এবং নয়া দিল্লিতে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে।

আবেদন পদ্ধতি:

⇒Step1: https://www.ecil.co.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। অনলাইনে আবেদন জানানোর জন্য আগে অবশ্যই নিজেদের যোগ্যতা ভালোভাবে মিলিয়ে নেবেন।

⇒Step 2: তারপর অনলাইন রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করে জমা করতে হবে।

⇒Step 3: একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথি গুলি আপলোড করে দিতে হবে।

⇒Step 4: সবশেষে আবেদন পত্রটি ০৫/০৬/২০২৫ তারিখের মধ্যে জমা করবেন।

⇒Step 5: আবেদনপত্র জমা হয়ে গেলে চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে। এর জন্য শুধুমাত্র সাধারণ/EWS/OBC আবেদনকারীদের ৭৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন