কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে প্রশিক্ষণ, ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন

Published By: ExamBangla.com | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট প্রদান করবে সংশ্লিষ্ট সংস্থা। এই প্রশিক্ষণে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED or ECIL)। আইটিআই শাখার বিভিন্ন ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত তথ্য।

পদের নাম ও শূন্যপদঃ ইলেকট্রিশিয়ান- ৩০ টি, ইলেকট্রনিক্স মেকানিক- ৭০টি, ফিটার- ৬৫ টি, R&AC- ৭টি, MMV- ১টি, টার্নার- ১০টি, মেসিনিস্ট- ৫টি, মেসিনিস্ট (G)- ৩টি,MM TOOL MAINT- ২টি।
স্টাইপেন্ডঃ উপরোক্ত পদগুলিতে প্রশিক্ষণের জন্য প্রতিমাসে ৮,০৫০/- টাকা স্টাইপেন্ড পাবেন।

চাকরির খবরঃ সেপ্টেম্বর মাসের সমস্ত চাকরির খবর

পদের নাম ও শূন্যপদঃ কার্পেন্টার- ৫টি, কোপা- ১৬টি, ডিজেল ম্যাচ- ৫টি, প্লাম্বার- ২টি, SMW- ২টি, ওয়েল্ডার- ১৫টি, পেইন্টার- ৫টি।
স্টাইপেন্ডঃ উপরোক্ত পদগুলিতে প্রশিক্ষণের জন্য প্রতিমাসে ৭,৭০০/- টাকা স্টাইপেন্ড পাবেন।

বয়সসীমাঃ উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ১৪/১০/২০২১ তারিখে প্রার্থীর বয়স কোনভাবেই ১৮ এর নিচে হওয়া যাবে না। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৫ বছর এবং OBC দের ক্ষেত্রে ২৮ বছর ও SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ এই প্রশিক্ষণে আবেদন করার জন্য NCVT অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের সরকারি কলেজে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতিঃ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটটি হল- www.apprenticeshipindia org , অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৬/০৯/২০২১, নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ২০/০৯/২০২১ থেকে ২৫/০৯/২০২, এবং অ্যাপ্রেন্টিসেশিপ -এর ট্রেনিং শুরু হবে- ১৫/১০/২০২১

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা