ECIL Recruitment 2025: ৭০ টি শূন্য পদে কলকাতায় কর্মী নিয়োগ হচ্ছে, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ

Published By: Exam Bangla | Published On:
Share:

ECIL Recruitment 2025: শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী নিয়োগ শুরু হচ্ছে এই জুলাই মাসেই। এই উদ্দেশ্যে এবারে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন যোগ্যতায় ৭০ জন চাকরিপ্রার্থীকে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই নিয়োগটি করা হবে। আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।

---Advertisement---

যে সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • প্রজেক্ট ইঞ্জিনিয়ার,
  • টেকনিক্যাল অফিসার,
  • অফিসার।

মোট শূন্য পদের সংখ্যা- ৭০ টি।

কোথায় কোথায় পোস্টিং দেওয়া হবে?

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্যসহ ভারতবর্ষের একাধিক রাজ্যে এই নিয়োগটি হতে চলেছে। পশ্চিমবঙ্গের কলকাতা ও দুর্গাপুরের পাশাপাশি গুয়াহাটি, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ সহ একাধিক শহরে চাকরিপ্রার্থীদের বিপুল পরিমাণে নিয়োগের সুযোগ করে দেওয়া হচ্ছে।

চুক্তির সময়সীমা- এক্ষেত্রে প্রাথমিকভাবে ১ বছরের জন্য সকল কর্মীকে নিযুক্ত করা হলেও পরবর্তী সময়ে তাদের কাজের দক্ষতা এবং সংস্থার প্রয়োজন অনুসারে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক ৪ বছর পর্যন্ত করা হতে পারে। তবে শক্তির সময়সীমা বাড়ানোর বিষয়ে সংস্থার কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

---Advertisement---

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

১) প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরের সাথে BE/B.Tech ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই চাকরিপ্রার্থীকে যথাযথ অভিজ্ঞ হতে হবে। এই পদে আবেদনের জন্য প্রত্যেকটি চাকরি প্রার্থীর অন্ততপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

২) টেকনিক্যাল অফিসার- সংস্থার বিভিন্ন টেকনিক্যাল কাজ অপারেট করার জন্য এই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরের সাথে BE/B.Tech ডিগ্রী অর্জন করলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি থাকতে হবে অন্ততপক্ষে এক বছরের পূর্ব অভিজ্ঞতা।

৩) অফিসার- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে B.Sc ডিগ্রী থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই সংশ্লিষ্ট পদে কাজ করার অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।

---Advertisement---

চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

বয়স সীমা- প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত এবং অপর দুটি পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- এক্ষেত্রে পদ অনুসারে পৃথক মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। মূলত প্রতিবছর হিসাবে মাসিক বেতন নির্ধারণ করা হবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত কর্মী প্রথম বছরের প্রতিমাসে ৪০ হাজার টাকা বেতন পাবেন। অপরদিকে টেকনিক্যাল অফিসার এবং অফিসার পদে নিযুক্ত কর্মীরা প্রথম বছরের প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন পাবেন। এক্ষেত্রে প্রতি বছরে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বেতন বৃদ্ধি করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

চাকরির খবরঃ ৩৬১ শূন্য পদে NHPC তে নিয়োগের সুযোগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

প্রয়োজনীয় নথিপত্র:

  • মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট,
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট,
  • বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের CGPA থেকে পার্সেন্টেজ এ পরিণত করার সার্টিফিকেট,
  • অভিজ্ঞতার প্রমাণপত্র,
  • জাতিগত সার্টিফিকেট,
  • সরকারি পরিচয় পত্র ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি- প্রত্যেকটি পদেই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা এবং দুর্গাপুরের পাশাপাশি গুয়াহাটি, হায়দ্রাবাদ, মুম্বাই, অমৃতসর, এলাহাবাদ এবং দিল্লিতে নির্দিষ্ট স্থানে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন চাকরি প্রার্থীরা। ইন্টারভিউয়ের দিন অবশ্যই সঙ্গে করে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কলকাতায় আগামী ২২ শে জুলাই পার্কস্ট্রিটে অবস্থিত ECIL জোনাল অফিসে ইন্টারভিউ এর আয়োজন করা হবে। ঐদিন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে উল্লেখিত স্থানে পৌঁছে যেতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা