ECL Recruitment 2025: ইস্টার্ন কোলফিল্ডসে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ, মাসিক স্টাইপেন্ড ৯,০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

ECL Recruitment 2025: ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ECL) এর তরফে বিপুল পরিমাণ শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইনের অধীনে এই নিয়োগটি হতে চলেছে। বর্তমানে এপেন্ডিস যোগ্যতার চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরে অ্যাফ্রন্টের যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। তাই আপনিও যদি এই রাজ্যের একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ECL।

পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে-

  • মাইনিং ইঞ্জিনিয়ারিং,
  • সিভিল ইঞ্জিনিয়ারিং,
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,
  • কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।

মোট শূন্য পদের সংখ্যা- ১১২৩ টি।

অফিসিয়াল ওয়েবসাইট- www.easterncoal.nic.in

---Advertisement---

চাকরির খবরঃ ভারতীয় এয়ারপোর্টে ৯৭৬ শূন্য পদে কর্মী নিয়োগ

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-

১) যে পদে চাকরিপ্রার্থীরা আবেদনের জন্য আগ্রহী রয়েছেন, সেই পদে বা ট্রেডে ডিগ্রী অথবা ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।

২) আবেদনকারী চাকরিপ্রার্থীর স্নাতক অথবা ডিপ্লোমা স্তরে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

৩) আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীকে কেন্দ্রীয় অ্যাপ্রেন্টিস পোটাল NATS বা NAPS এ রেজিস্ট্রেশন করাতে হবে।

৪) আবেদনকারী প্রার্থীদের যথাযথ পদ্ধতি মেনে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে।

মাসিক স্টাইপেন্ড বা বেতন- কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ECL এ এপ্রিলেস হিসেবে নিযুক্ত হলে, PGPT ও PDPT উভয় বিভাগের জন্য পৃথক টাইপের দেওয়া হবে।

  • PGPT- ৯০০০ টাকা (ECL কর্তৃক ৪,৫০০ টাকা ও কেন্দ্রীয় সরকার কর্তৃক ৪,৫০০ টাকা)।
  • PDPT- ৮০০০ টাকা (ECL কর্তৃক ৪,০০০ টাকা ও কেন্দ্রীয় সরকার কর্তৃক ৪,০০০ টাকা)।

চাকরির খবরঃ রেলের প্যারামেডিকেল স্টাফ পদে আবেদন শুরু

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

প্রয়োজনীয় নথি-

  • মাধ্যমিক পাশের সার্টিফিকেট,
  • শেষ বছরের ডিগ্রী বা ডিপ্লোমা সার্টিফিকেট,
  • শেষ বছরের ডিগ্রী অথবা ডিপ্লোমার মার্কশিট,
  • NATS এর রেজিস্ট্রেশন কপি,
  • আধার কার্ড,
  • ব্যাংক ডিটেলস,
  • একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ইত্যাদি।

আবেদন পদ্ধতি- চাকরি প্রার্থীদের ১১/০৯/২০২৫ তারিখের মধ্যে অনলাইনে NATS পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। এর পাশাপাশি ইস্টার্ন কোলফিল্ডস এর রিজিওনাল অফিসে নিয়োগ বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই উপরে উল্লেখিত প্রত্যেকটি নথিপত্র স্ব-স্বাক্ষর করে জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি- চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের NATS পোর্টালের মাধ্যমেই কল লেটার পাঠানো হবে। যোগ্য শর্ট লিস্ট প্রার্থীদের সরাসরি সংস্থার রিজিয়নাল অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে।

ECL রিজিওনাল অফিসের ঠিকানা- General Manager, HRD, Dishergarh, Paschim Burdwan, WB, 713333

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে