রাজ্যের স্কুলে পার্ট টাইম শিক্ষক নিয়োগ, অনলাইনে আবেদন করুন ৮ নভেম্বর পর্যন্ত

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষক নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে। প্রার্থী নিয়োগ করা হবে বীরভূম জেলার অন্তর্গত একালভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে। বিভিন্ন বিষয়ের উপর অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- গেস্ট টিচার।
বিষয়- জীবন বিজ্ঞান, ভূগোল, রসায়নবিদ্যা, সাঁওতালি, বাংলা, ইংরেজি, ইতিহাস।
মোট শূন্যপদ- ৭ টি। (প্রতিটি বিষয়ের ক্ষেত্রে শিক্ষক পদের ক্ষেত্রে ১ টি করে শূন্যপদ রয়েছে)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে থেকে স্নাকোত্তর সঙ্গে B.Ed পাশ অবশ্যই করে থাকতে হবে। এছাড়াও যেকোনো স্বীকৃত বিদ্যালয়ে অন্ততপক্ষে দু’বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির খবরঃ
রাজ্যে ক্লার্ক ও গ্রূপ-ডি নিয়োগ
রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ চলছে

বয়স- ০১/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১২,০০০ টাকা।

আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। www.birbhum.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ- ০৮/১১/২০২১ বিকেল ৫টা পর্যন্ত।

Official Notice: Download Now
Apply Now: Click Here

আরও পড়ুন

IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ, কেবল ইন্টারভিউ দিয়ে চাকরি