রাজ্যের স্কুলে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় রাজ্যের একটি স্কুলে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যেকোনো ভারতীয় নাগরিক সংশ্লিট এলাকা থেকে এখানে আবেদন জানাতে পারবেন। কোথায়, কিভাবে এই নিয়োগ হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 1578/BCW/Pas.BDN

পদের নাম- Cook (রাঁধুনি)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয়ের থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করে থাকলে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা- উক্ত ক্ষেত্রে আবেদন জানানোর জন্য ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে DM অফিসে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট সরকারি দপ্তরে নিজের আবেদন পত্র জমা দিতে হবে। একটি পরিষ্কার সাদা কাগজে নিজের বায়োডাটা ফরমেট তৈরি করে, উক্ত বায়োডাটার সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতা, নাগরিক পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি জরুরি নথি গুলির জেরক্স কপি একত্রে করতে হবে। এরপর পূর্ণাঙ্গ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি- সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Drop Box, The Block Development Officer, Kanksa Development Block, Paschim Bardhaman

আবেদনের শেষ তারিখ- ৩১ জানুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ জানুয়ারি মাসে যেসব চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন