নির্বাচন কমিশনে কর্মী নিয়োগ, দেখে নিন কীভাবে করবেন আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ভারতীয় নির্বাচন কমিশন (ECI) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL) সংস্থার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – BECIL/HRMS/ECI/Advt.2023/330

পদের নাম – VC Operator
মোট শূন্যপদ – ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ হিন্দি এবং ইংরেজি ভাষা সাবলীলভাবে লিখতে এবং বলতে পারা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীকে সফটওয়্যার বেসড ভিডিও কনফারেন্সিং -এর অভিজ্ঞতা রাখতে হবে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরে কর্মী নিয়োগ

পদের নাম – Network Engineer
মোট শূন্যপদ – ২ টি।
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (CCNA) সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম – Hardware Engineer
মোট শূন্যপদ – ২ টি।
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ কম্পিউটারের মাদারবোর্ড, প্রফেসর এবং অন্যান্য হার্ডওয়ার মেনটেনেন্স -এর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন – উক্ত প্রতিটি পদের মাসিক বেতন ৩৯,০০০ টাকা।

বয়সসীমা – উল্লিখিত প্রতিটি পদের ক্ষেত্রে সরকারি চাকরিতে আবেদন করার ঊর্ধ্বতন বয়সসীমা লাগু হবে।

চাকরির খবরঃ ভারতীয় রেল দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে এই পদে চাকরির জন্য আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চাকরিপ্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com -এ ভিজিট করতে হবে। সেখান থেকে সঠিক বিজ্ঞপ্তি নম্বর বেছে নিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন চাকরিপ্রার্থীরা। পেমেন্ট সম্পূর্ণ করার পর প্রাপ্ত আবেদনপত্রের কপিটি আবেদন করার শেষ পৃষ্ঠায় উল্লেখিত ইমেইল আইডিতে পাঠাতে হবে।

আবেদন ফি – সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৫৩১/- টাকা। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের জন্য ৮৮৫/- টাকা।

আবেদনের শেষ তারিখ – ২৭ জুন, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন