চলতি বছরের প্রাইমারি টেট পরীক্ষা কারা দিতে পারবে? জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ডিসেম্বর মাসে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা (টেট) আয়োজন করতে চলেছে পর্ষদ। গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে চলতি বছরের টেটের বিজ্ঞপ্তি। সেখানে বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। এবছর টেটে বসার ক্ষেত্রে কিছু পরীক্ষার্থী-এর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পর্ষদ। এই সকল প্রার্থীরা প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন না। সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি খোলসা করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিয়েছিলেন, বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা এবার থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন না। সেই রায়কে মান্যতা দিয়ে এ বছরের টেটে বিএড উত্তীর্ণরা বসার সুযোগ পাচ্ছেন না। কেবল ডি.এল.এড-সহ প্রাথমিক শিক্ষক হওয়ার অন্য প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরা প্রাইমারি টেটে বসতে পারবেন। এছাড়া, ডি.এল.এড প্রশিক্ষণরত রাও আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি, গতবারের টেটে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা নতুন করে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

চাকরির খবরঃ রাজ্যের আবাসিক হোস্টেলে কর্মী নিয়োগ

প্রসঙ্গত, রাজ্যে আইনি জটিলতায় থমকে রয়েছে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। ইন্টারভিউ প্রক্রিয়া শেষে নতুন জটের মুখে পর্ষদ। আগের নিয়োগ শেষ না হলে নতুন করে নিয়োগ পাবেন না উত্তীর্ণ প্রার্থীরা। এর পাশাপাশি, গত বছরের টেট উত্তীর্ণ রাও রয়েছেন অপেক্ষায়। কবে নিয়োগ হবে, তা নিয়ে রয়ে গিয়েছে বৃহত্তর প্রশ্নচিহ্ন। এর মধ্যে নতুন টেট বিজ্ঞপ্তি দেখে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বহু চাকরিপ্রার্থী। তাঁদের বক্তব্য, পরীক্ষার ফলে কেবল পাশের সংখ্যা বাড়বে। তার ফলে প্রাথমিকের নিয়োগে জটিলতা বাড়বে বৈ কমবে না। এদিকে, সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি আশ্বাস দিয়েছেন, আদালত থেকে দ্রুত ছাড়পত্র মিলবে। আর তখনই সম্ভব হবে প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনী | রাহুল ব্যানার্জী জন্ম, শিক্ষা, সিনেমা ও ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ তথ্য