কেন্দ্রীয় সরকারের দপ্তরে নিয়োগ চলছে, ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড ১০ হাজার টাকা

Published By: ExamBangla.com | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের পদে চাকরি করা যে কোন‌ও যুবক যুবতীদের জন্য স্বপ্ন। কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরে খুব শীঘ্রই নিয়োগ শুরু হবে। কোন পদে নিয়োগ করা হবে, শূন্য পদের সংখ্যা কত, বয়স সীমা কত, যোগ্যতা কত লাগবে ইত্যাদি জানতে প্রতিবেদনটা শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।

---Advertisement---

পদের নাম- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস (সিভিল)।

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনের জন্য বি.ই/বি.টেক(সিভিল) এর উপর যোগ্যতা লাগবে এবং নূন্যতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারী প্রার্থীকে।

বয়স সীমা- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন- এই পদের ক্ষেত্রে ট্রেনিং চলাকালীন প্রতিমাসে প্রার্থীরা স্টাইপেন্ড পাবেন ১০ হাজার টাকা।

ট্রেনিং এর সময়সীমা- এটি ১ বছরের ট্রেনিং পিরিয়ড।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

পরীক্ষা পদ্ধতি- এক্ষেত্রে কোন‌ওরকম ইন্টারভিউ হবে না। যোগ্যতার ভিত্তিতে ও নম্বরের ভিত্তিতে প্রার্থীদের শর্ট লিস্টেড করা হবে। প্রার্থীদের CGPA/OGPA/CPI/DGPA তে ৬-১০ পয়েন্ট থাকতে হবে। প্রার্থীদের বি.ই/বি.টেক(সিভিল) এর নম্বর উল্লেখ করতে হবে। প্রার্থীদের মেডিকেলের দিক থেকে ফিট হতে হবে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড ইস্টার্ন রিজিওনাল অফিসের ওয়েবসাইট ফলো করুন।

প্রতিদিন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇

আবেদন পদ্ধতি- আবেদন ফর্মটি অনলাইন থেকে ফিলাপ করে নিতে হবে তারপর যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র ও পাসপোর্ট সাইজ ছবি সমেত ইমেলে সাবমিট করতে হবে। ইমেল আইডি হলো-saptarshi.m@epi.gov.in। প্রার্থীদের যদি কোন‌ওরকম জিজ্ঞাসা থাকে, তাহলে সেটা ইমেইল আইডিতে জিজ্ঞেস করতে বলা হচ্ছে অথবা যোগাযোগ করার নাম্বারও কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে। যোগাযোগ করার নাম্বার হলো- 033-27217971

---Advertisement---

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরির খবর, একনজরে দেখে নিন

আবেদনের শেষ তারিখ- এই পদে আবেদনের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বেরিয়েছে, ২১ শে ফেব্রুয়ারি,২০২৫ তারিখ আর আবেদন প্রক্রিয়া চলবে ১৩.৩.২০২৫ তারিখ পর্যন্ত।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন