EPFO Recruitment 2025: প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জেনে নিন আবেদনের যোগ্যতা

Published By: Priyanka Sen | Published On:
Share:

EPFO Recruitment 2025: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও একটি সুখবর। UPSC – এর তরফে প্রকাশিত হল একাধিক পদে চাকরির নতুন বিজ্ঞপ্তি। নানান যোগ্যতায় নিয়োগ করা হবে প্রার্থীদের, রয়েছে একাধিক শূন্যপদ। EXAM BANGLA র আজকের এই প্রতিবেদনের মাধ্যমে প্রতিটি পদে নিয়োগের যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হল। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য ভালোভাবে বুঝে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন।

---Advertisement---

নিয়োগকারী সংস্থা- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)

পদের নাম- এনফোর্সমেন্ট অফিসার/ অ্যাকাউন্টস অফিসার।

মোট শূন্যপদ- ১৫৬ টি।

বেতনক্রম- বেতন হবে ৭তম সিপিসি এবং পে মেট্রিক্স লেভেল ৮ অনুযায়ী।

বয়সসীমা- সাধারণ এবং ইডব্লিউএস আবেদনকারীদের জন্য ৩০ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩৩ বছর, এসসি এবং এসটি প্রার্থীদের জন্য ৩৫ বছর এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী থাকলেই চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

---Advertisement---

চাকরির খবরঃ রাজ্যে ৩৫৮৮ শূন্য পদে কনস্টেবল নিয়োগ

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার (APFC)।

মোট শূন্যপদ- ৭৪ টি।

বেতনক্রম- বেতন হবে ৭তম সিপিসি এবং পে ম্যাট্রিক্স লেভেল ১০ অনুযায়ী।

বয়সসীমা- সাধারণ এবং ইডব্লিউএস আবেদনকারীদের জন্য ৩৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩৮ বছর, এসসি (৪০) ও এসটি (৩৫) এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য ৪৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রী। পাশাপাশি, কোম্পানি আইন/ লেবার আইন/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।

চাকরির খবরঃ দক্ষিণ দিনাজপুর জেলায় হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

অন্যান্য যোগ্যতা- দুটি পদের ক্ষত্রেই নিযুক্ত প্রার্থীদের যে সমস্ত কর্তব্য বা দায়িত্ব পালন করতে হবে সেগুলি হল: এনফোর্সমেন্ট, রিকভারি, অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেশন, ক্যাস, লিগাল, পেনশন এন্ড কম্পিউটার রিলেটেড ওয়ার্ক। পাশাপাশি নানা ধরনের প্রশাসনিক এবং অর্থনৈতিক দিকের কাজগুলিও করতে হবে।

অন্যান্য তথ্য-

  • নিযুক্ত প্রার্থীদের নয়াদিল্লি এবং ভারতের যেকোনো জায়গায় পোস্টিং করা হবে।
  • প্রভিশন পিরিয়ড- দুই বছর।

আবেদন মূল্য- একটি পদে আবেদনের জন্যে ২৫/- টাকা এবং উভয় পদে আবেদনের জন্য ৫০/- টাকা। মহিলা প্রার্থী, এসসি/এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরকম আবেদন ফী দিতে হবে না।

চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় অ্যাপ্রেন্টিস নিয়োগ

নির্বাচন প্রক্রিয়া- CRT বা লিখিত পরীক্ষার পর, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে CRT -এর ৭৫ শতাংশ নম্বর এবং ইন্টারভিউর ২৫ শতাংশ নম্বর এর উপর ভিত্তি করে। CRT পরীক্ষায় এক-তৃতীয়াংশ নেগেটিভ মার্কিং থাকবে।

আবেদন প্রক্রিয়া- প্রার্থীদের UPSC -এর এই লিংকে https://upsconline.nic.in অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের অনলাইন আবেদনে সমস্ত বিবরণ সাবধানতার সাথে পূরণ করতে হবে, কারণ ভুল তথ্য বাতিল হতে পারে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ আগস্ট, ২০২৫।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন