কলকাতা ইএসআই তে চাকরির সুযোগ! ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে সংস্থা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

কর্মচারী রাজ্য বীমা নিগম (ESI), শ্রম ও রোজগার মন্ত্রক, ভারত সরকার সম্প্রতি তাদের কলকাতা বিভাগের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো। উল্লেখিত কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শূন্যপদগুলিতে নিয়োগ করবে সংস্থা। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – 412(Dean-Joka)-A-12/16/Jr. R/2023/Recr.Cell/Vol.I

পদের নাম – Junior Resident
মোট শূন্যপদ – ২৯ টি।

শিক্ষাগত যোগ্যতা – মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ সহ নূন্যতম ১ বছরের ইন্টার্নশীপ অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী ST, SC, OBC এবং PWD শ্রেণীভুক্ত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন – ৫৬,১০০টাকা।

চাকরির খবরঃ রাজ্যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ

আবেদন পদ্ধতি – প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনে। আবেদনকারীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট প্রদত্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে। অতঃপর পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য গুরুত্তপূর্ণ কাগজপত্র সহ আবেদনকারীদের সংস্থার নির্দিষ্ট অফিসে উপস্থিত হবে হবে ইন্টারভিউর দিন।

ইন্টারভিউ তারিখ – ২৯ মে ও ৩০মে, ২০২৩।

ইন্টারভিউ স্থান – ESI- PGIMSR & ESIC Medical College, Joka Diamond Harbour Road, Kolkata- 700104

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন