রাজ্যে কর্মচারী বিমা নিগমে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে কর্মচারী বিমা নিগমে (ESIC) -এর মাধ্যমে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No-03/2023
পদের নাম- Professor, Associate professor, Assistant Professor
মোট শূন্যপদ- ৪৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MD/ MS/ DNB করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৯ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে স্টেট কো-অর্ডিনেটর নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ২২৫/- টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the Deam, ESI-PGIMSR & ESIC Medical College, Joka, Kolkata- 700104
আবেদনের শেষ তারিখ- ২০ মার্চ, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন