ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026

Published By: Exam Bangla | Published On:
Share:

আপনি কি পশ্চিমবঙ্গের একজন বেকার চাকরিপ্রার্থী? তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয়, রাজ্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকগুলি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত যোগ্যতার প্রার্থীরা এগুলিতে আবেদন করার যোগ্য। ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? সেই নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?

দৈনিক ব্যস্ততার মাঝে আপনি যদি নিয়মিত চাকরির খবরের আপডেট না রাখতে পারেন, তবে আজকের প্রতিবেদন থেকে সহজেই সেই সব চাকরির বিষয়ে জানতে পারবেন।

February Month Job Update 2026

Railway Group D Recruitment 2026

ভারতীয় রেলের বিভিন্ন জ়োনে (যেমন- পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল) ট্র্যাক মেইনটেনার, অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার পদে কয়েক হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা বিশেষত শিয়ালদহ, হাওড়া ও খড়গপুর ডিভিশনের জন্য এটি একটি বড় সুযোগ।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই ১০ম শ্রেণি (মাধ্যমিক) পাস হতে হবে। তবে কিছু বিশেষ কারিগরি পদের ক্ষেত্রে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা: ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। (সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং এসসি/এসটি প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন)।
আবেদনের শেষ তারিখ: ২ মার্চ, ২০২৬।
আবেদনের লিঙ্ক (Apply Now): Click Here

---Advertisement---

আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে দেখে নিন

ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর বায়ু

অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় বায়ুসেনায় ২০২৬ সালের প্রথম ব্যাচের জন্য অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। এতে ‘সায়েন্স’ এবং ‘আদার দ্যান সায়েন্স’ (আর্টস/কমার্স) উভয় বিভাগের ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: সায়েন্স , আর্টস অথবা কমার্স বিভাগে উচ্চ মাধ্যমিক (১০+২) পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর সঙ্গে ইংরেজিতে অন্তত ৫০ নম্বর থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর জন্ম অবশ্যই ০২ জানুয়ারি ২০০৬ থেকে ০২ জুলাই ২০০৯-এর মধ্যে হতে হবে (অর্থাৎ সর্বোচ্চ বয়স ২১ বছর)।
আবেদনের শেষ তারিখ: ৮ই ফেব্রুয়ারি, ২০২৬।
আবেদনের লিঙ্ক (Apply Now): Click Here

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ

পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ সঞ্চালন সংস্থা বা WBSETCL মারফত অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
আবেদনের শেষ তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬।
আবেদনের লিঙ্ক (Apply Now): Click Here

মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে স্বাস্থ্য দপ্তরের অধীনে আশা ব্লক কো অরডিনেটর পদে প্রার্থী নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা:  সমাজবিজ্ঞান, সমাজতত্ত্ব, এমএসডব্লিউ, এমবিএ, অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন বা মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অথবা, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্বাস্থ্য প্রকল্পে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ হিসেবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকা প্রার্থীর আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬।
আবেদনের লিঙ্ক (Apply Now): Click Here

India Post GDS Recruitment 2026

গ্রামীন ডাক সেবক (GDS) পদে ৩০০০০ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হয় না, সাধারণত মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হয়।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। সঙ্গে স্থানীয় ভাষা (বাংলা) জানা এবং বেসিক কম্পিউটার নলেজ থাকা জরুরি।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
আবেদনের শেষ তারিখ: ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬।
আবেদনের লিঙ্ক (Apply Now): Click Here

---Advertisement---

Punjab National Bank Apprentice Recruitment 2026

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে Apprentice পদে ৫,১৩৮টি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে Graduate পাস।
বয়সসীমা: ২০ থেকে ২৮ বছর।
স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন।
আবেদনের শেষ তারিখ: ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬।
আবেদনের লিঙ্ক (Apply Now): Click Here

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা মাধ্যমিক পাশ করলেই ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজ্যের নতুন প্রকল্প বাংলার যুব সাথী ভারতীয় বায়ুসেনায় উচ্চমাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা