জি পি বিড়লা স্কলারশিপ 2026 | GP Birla Scholarship 2026 Application Process

Published By: Debasish Ghosh | Published On:
Share:

আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে কথা বলব। যার নাম জি পি বিড়লা স্কলারশিপ 2026। জি পি বিড়লা স্কলারশিপ মূলত জি পি বিড়লা ফাউন্ডেশনের একটি উদ্যোগ। উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যায় এখানে। প্রতি বছরই এই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ৫০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয় দরিদ্র মেধাবী পড়ুয়াদের। লক্ষ্য একটাই, যাতে কোন আর্থিক প্রতিবন্ধকতা ছাড়া তারা উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে। বর্তমান শিক্ষাবর্ষের যে সমস্ত ছাত্র ও ছাত্রী জি পি বিড়লা স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিস্তারিত আবেদনের পদ্ধতি এবং অন্যান্য খুঁটিনাটি নিয়ে নিচে আলোচনা করব।

জি পি বিড়লা স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম জি পি বিড়লা স্কলারশিপ 2026।
স্কলারশিপ এর ধরন বেসরকারি।
যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস।
টাকার পরিমান বার্ষিক ৫০ হাজার টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন ।
অফিসিয়াল ওয়েবসাইট gpbirlaedufoundation.com।
আবেদনের সময়সীমা শেষে উল্লেখ করা আছে ।
---Advertisement---

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্রছাত্রীদের নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গ বোর্ডের (WBCHSE) ক্ষেত্রে অন্তত ৮৫% নম্বর সমেত আর সিবিএসই (CBSE) বা আইএসসি (ISC) বোর্ডের ক্ষেত্রে অন্তত ৯০% নম্বর সমেত দ্বাদশ শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • পড়ুয়াকে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজে স্নাতক স্তরের কোনো কোর্সে ভর্তি হতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৩,০০,০০০ (৩ লক্ষ) টাকার কম হতে হবে।

স্কলারশিপের সুবিধা ও পরিমাণ

নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ চালানোর জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে নিচের সুবিধাগুলি দেওয়া হয়:

  • বার্ষিক বৃত্তি: প্রত্যেক ছাত্র- ছাত্রীকে বছরে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। এটি কলেজের টিউশন ফি এবং হোস্টেল ফি মেটাতে ব্যবহৃত হতে পারে।
  • বই কেনার অনুদান: প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন ৭,০০০ টাকা অতিরিক্ত প্রদান করা হয়।
  • মেয়াদ: এই স্কলারশিপ সাধারণত স্নাতক কোর্সের শেষ পর্যন্ত প্রতি বছর পুনর্নবীকরণ (Renew) করা যায়, যদি পড়ুয়াদের নম্বর শর্ত অনুযায়ী থাকে।

আরও পড়ুনঃ  সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬ 

---Advertisement---

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইন বা অফলাইন আবেদনের সময় নিচের নথিগুলি কাছে রাখা প্রয়োজন:

  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  • উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট।
  • পারিবারিক আয়ের সার্টিফিকেট।
  • বর্তমান প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র।
  • আধার কার্ড বা প্যান কার্ডের কপি।

আবেদন পদ্ধতি

জি. পি. বিড়লা স্কলারশিপের জন্য দুভাবে আবেদন করা যায়:
অনলাইন:

  1. অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট gpbirlaedufoundation.com-এ যেতে হবে।
  2. ‘Apply Now’ বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে।
  3. উপরোক্ত ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  4. সবশেষে আবেদন ফর্ম যাচাই করে সাবমিট করে দিতে হবে।
  5. যারা নিজেদের আবেদন রিনিউয়াল করতে চান, তাদেরকেও একই নিয়মে আবেদন করতে হবে।

অফলাইন:
এই স্কলারশিপে প্রার্থীরা চাইলে অফলাইনেও আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করার জন্য,

  1. ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে।
  2. সেটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ একটি ডাক বিভাগের খামে ভরে নিতে হবে।
  3. তারপর পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়:
    G P Birla Educational Foundation,
    78, Syed Amir Ali Avenue, Kolkata – 700019

নির্বাচনের প্রক্রিয়া

আবেদন জমা পড়ার পর একটি বিশেষজ্ঞ কমিটি মার্কশিট ও পারিবারিক অবস্থার বিচার করে প্রাথমিক তালিকা তৈরি করেন। পরবর্তী পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হতে পারে। চূড়ান্ত তালিকায় নাম থাকলে সরাসরি ব্যাঙ্কে স্কলারশিপের টাকা পাঠিয়ে দেওয়া হয়।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ 2026 | JM Sethia Merit Scholarship Application Form Download প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026 | PM Scholarship Scheme 2026 Apply Online HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ 2026 | HDFC Parivartan ECSS Scholarship 2026 Apply online ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2026 | National Scholarship Portal Apply online কিরণ প্রতিভা স্কলারশিপ 2026 | Kiran Pratibha Scholarship 2026 Apply Online