Government Scheme: সরকারের নতুন প্রকল্পে যুবক-যুবতীরা পাবেন ২৫০০ টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর। এবার ঘরে বসেই পেতে পারেন ২৫০০ টাকার ভাতা। এই ভাতার ৬০ শতাংশ দেবে রাজ্য সরকার ও বাকি ৪০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার। বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারেন এই প্রকল্পে। তবে প্রকল্পে আবেদন করার জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে। আজকের এই প্রতিবেদনে নয়া প্রকল্প, তার আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা সহ বিস্তারিত নিয়মকানুনগুলি ব্যাখ্যা করা হল।

ভারতে বেকারত্বের সমস্যা ক্রমশ বাড়ছে। এদিকে কর্মসংস্থানের সুযোগ পর্যাপ্ত নয়। এই পরিস্থিতিতে যুবক-যুবতীদের কথা চিন্তা করে বেশ কিছু প্রকল্প চালু করা হচ্ছে সরকারের তরফে। এর মধ্যে অন্যতম হল ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ স্কিম’। প্রকল্পটি পরিচালনা করে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথ ভাবে। যেখানে বেকার যুবক যুবতীদের জন্য প্রায় আড়াই হাজার টাকার ভাতা দেওয়ার বন্দোবস্ত করা হয়। ঘরে বসেই এই টাকা পেতে পারেন তাঁরা। এই প্রকল্পের আবেদনের জন্য শর্তগুলি কী কী? আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ ৭৫ হাজার টাকার স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাঙ্ক

◆ প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
◆ আবেদনকারীকে অন্ততঃপক্ষে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তবে আবেদনকারী উচ্চশিক্ষিত হতে পারেন।
◆ আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় হতে হবে ২.৫ লক্ষের কম।
◆ প্রার্থী কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় নিযুক্ত থাকতে পারবেন না। অর্থাৎ আবেদনকারী প্রার্থীকে বেকার হতে হবে।
◆ আবেদনকারীকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে সর্বনিম্ন দুই বছর পূর্বে নাম নথিভুক্ত করে রাখতে হবে।
◆ আবেদনকারী প্রার্থীকে সরকারি কর্মসংস্থান নির্দেশিকা কেন্দ্রে নাম নথিভুক্ত করে রাখতে হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশ্রী’ প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় যুবক যুবতীরা মাসিক ১৫০০ টাকার অর্থসাহায্য পান। বাংলায় ‘যুবশ্রী’ প্রকল্প চালু থাকায় কেন্দ্রের নয়া স্কিম এ রাজ্যে ততটা প্রচলিত নয়। তবে দেশের অন্যান্য রাজ্যের প্রার্থীরা কেন্দ্রীয় নয়া স্কিমের সুবিধা পাবেন।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

চলতি সপ্তাহে টানা ৫ দিন ছুটি ঘোষণা নবান্নের, কোন দিন কি কারনে ছুটি, দেখে নিন 2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026