মুর্শিদাবাদের সরকারি মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

Published By: Priyanka Sen | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল মুর্শিদাবাদ জেলার সব ডিভিশনাল অফিস। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে অবস্থিত সামসেরগঞ্জ ব্লকের সরকারি মডেল বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই সরকারি বিদ্যালয়ে চাকরির সুযোগ পাবেন শিক্ষক শিক্ষিকারা। রাজ্যের যে সকল শিক্ষক-শিক্ষিকা সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করতে চাইছেন, তারা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগের বিবরণ জেনে নিন।

পদের নাম- ইংরেজি শিক্ষক বা শিক্ষিকা

বিদ্যালয়ের নাম- সামশেরগঞ্জ ব্লক গভারমেন্ট মডেল স্কুল

শিক্ষাগত যোগ্যতা- সাধারণত রাজ্যের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে, সেই সমস্ত যোগ্যতাই প্রয়োজন হচ্ছে এক্ষেত্রে। সরকারি অথবা সরকার পোষিত যেকোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এই পদে আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ইংরেজি বিষয় নিয়ে পাশ করতে হবে। এর পাশাপাশি অবশ্যই B.Ed ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীদের।

---Advertisement---

চাকরির খবরঃ ৫০০ শূন্যপদে ইউনিয়ন ব্যাংকে চাকরির সুযোগ

বয়স সীমা- সরকারি নোটিফিকেশন অনুসারে, ০১/০১/২০২৫ তারিখের হিসাবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ ৬৫ বছর বয়সী হতে হবে। উপরে বলে দেওয়া শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে এই বয়সে তুলনায় কম বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারেন।

অন্যান্য যোগ্যতা- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

মাসিক বেতন- সরকারের বলে দেওয়া নিয়ম অনুসারেই এখানে যথেষ্ট ভালো মানের বেতন দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

---Advertisement---

চাকরির খবরঃ বালুরঘাট জেলা হাসপাতালে হাউস স্টাফ নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

নিয়োগ পদ্ধতি- নিয়োগের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা যাচাই হবে বলে জানানো হয়েছে। চাকরি প্রার্থীদের অবশ্যই ইন্টারভিউয়ের দিনে নির্দিষ্ট স্থানে সঠিক সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে অবস্থিত সাব ডিভিশনাল অফিসে ইন্টারভিউ এর আয়োজন করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, মে মাসের ২৬ তারিখ সকাল ১১ টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অবশ্যই বলে দেওয়া সময়ের আগে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।

আবেদন পদ্ধতি- এক্ষেত্রে আগে থেকে আবেদন পত্র পূরণ করে জমা করার প্রয়োজন নেই। ইচ্ছুক চাকরি প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন এবং ভালোভাবে পড়ে নেবেন। সঠিক যোগ্যতা থাকলে বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করে হাতে-কলমে পূরণ করতে হবে। এরপর ইন্টারভিউয়ের দিন এই আবেদন পত্র, দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে উপরে বলে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

ইন্টারভিউয়ের দিয়ে চাকরির সুযোগ, নিয়োগ হবে বাঁকুড়ায় জেলার স্বাস্থ্য বিভাগে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে স্টাফ নার্স নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন