4368 শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

ভারতীয় ডাক বিভাগ -এর তরফ থেকে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটি রাজ‍্য মিলিয়ে মোট প্রায় সাড়ে 4 হাজার শূন‍্যপদে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই এখানে চাকরি পেতে পারেন। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। যেকোন ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীদের জন্য থাকলো সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া।

পদের নাম: গ্রামীণ ডাক সেবক (GDS), ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়স: 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 27 এপ্রিল 2021 তারিখের হিসাবে। SC, ST, OBC ও PWD প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে রাজ্যে কর্মী নিয়োগ

বেতন: ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) পদে প্রতিদিন 4 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 12,000/- টাকা এবং 5 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 14,500/- টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) ও ডাক সেবক পদে প্রতিদিন 4 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 10,000/- টাকা এবং 5 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 12,000/- টাকা।

আবশ্যিক যোগ্যতা: আবেদনকারীকে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার অনুমোদিত যেকোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে কমপক্ষে 60 দিন সময়কালের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। যদি আবেদনকারী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার বিষয় হিসেবে পড়াশোনা করে থাকে, সেক্ষেত্রে আলাদা করে কম্পিউটার কোর্স লাগবে না। আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে।

মোট শূন্যপদ:
মহারাষ্ট্র রাজ্যে শূন্যপদের সংখ্যা- 2428 টি (UR- 1105 টি, EWS- 246 টি, SC- 191 টি, ST- 244 টি, OBC- 565 টি, PWD A- 10 টি, PWD B- 23 টি, PWD C- 29 টি, PWD DE- 15 টি)।
রাজ্যে শূন্যপদের সংখ্যা- 1940 টি (UR- 903 টি, EWS- 146 টি, SC- 294 টি, ST- 45 টি, OBC- 510 টি, PWD A- 12 টি, PWD B- 5 টি, PWD C- 23 টি, PWD DE- 2 টি)।

আরও পড়ুন: ৫ হাজার শূন্যপদে ক্লার্কের চাকরি

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সরাসরি অনলাইনে।প্রথমে https://indiapost.gov.in অথবা https://appost.in/gdsonline ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর সমস্ত বিবরণী পূরণ করতে হবে। আবেদন করতে পারবেন আগামী 26 মে পর্যন্ত।

আবেদন ফি: GEN/ OBC/ EWS শ্রেণীভূক্ত পুরুষ প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100/- টাকা। প্রতি পাঁচটি পোস্ট অফিসে আবেদন করার জন্য 100/- টাকা জমা দিতে হবে। এইভাবে সর্বোচ্চ 20 টি পোস্ট অফিসের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রতি 5 টি করে পোস্ট অফিসের জন্য আলাদা আলাদা আবেদন ফি পেমেন্ট করতে হবে। আবেদন ফি জমা দিতে পারবেন সরাসরি অনলাইনে (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইত্যাদি)। SC/ ST/ মহিলা/ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর বিদ্যালয়ে ক্লার্ক ও গ্রূপ-ডি নিয়োগ

Apply Now Online

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা