GRSE Recruitment: কলকাতা জাহাজ নির্মাণ সংস্থায় কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ

Published By: Priyanka Sen | Published On:
Share:

GRSE Recruitment: মাধ্যমিক পাস যোগ্যতা সরকারি জাহাজ তৈরি কারখানায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ শুরু হচ্ছে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। কলকাতায় অবস্থিত গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা GRSE এই সুযোগ করে দিচ্ছে চাকরিপ্রার্থীদের। কোন কোন পদে আবেদনের সুযোগ রয়েছে? মোট কতগুলি শূন্য পদ আছে? কোন কোন যোগ্যতায় আবেদন জানানো যাবে? কিভাবে নিয়োগ করা হবে? ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে তবেই আবেদন জানাবেন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা GRSE।

পদের নাম- জার্নি ম্যান।

মোট শূন্য পদের সংখ্যা- ৫২ টি।

শিক্ষাগত যোগ্যতা- প্রত্যেকটি পদেই ইচ্ছুক চাকরি প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে আবেদন জানাতে পারবেন। মাধ্যমিকের পাশাপাশি বিভিন্ন ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই এ ক্ষেত্রে পদ অনুসারে আইটিআই যোগ্যতা থাকতে হবে প্রত্যেকটি চাকরি প্রার্থীর। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ডাউনলোড করে দেখে নিতে পারেন।

---Advertisement---

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

বয়স সীমা- ০১/০৭/২০২৫ তারিখ অনুসারে প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে। এর পাশাপাশি সরকারি নিয়োগের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন। অবশ্য এই পদের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত চাকরি প্রার্থীরাও আবেদন জানাতে পারেন।

মাসিক বেতন- নিযুক্ত কর্মীদের দুই বছরের ট্রেনিং সময়কালের মধ্যে প্রথম বছরে প্রতিমাসে ২৪ হাজার টাকা এবং দ্বিতীয় বছরে প্রতিমাসে ২৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ সময়কালের মধ্যে এর পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা। সম্পূর্ণ প্রশিক্ষণ শেষ হলে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতনক্রম অনুসারে যোগ্য কর্মীদের বেতন সীমা নির্ধারণ করা হবে।

চাকরির খবরঃ ১১১০ টি শূন্য পদে ভারতীয় নৌ সেনাবাহিনীতে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রাথমিকভাবে চাকরিপ্রার্থীদের যোগ্যতার উপর নির্ভর করে শর্টলিস্ট করা হবে। তারপর লিখিত পরীক্ষা, প্রাকটিক্যাল পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমেই আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। এর জন্য www.grse.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে সঠিক পদ্ধতি মেনে আবেদন পত্র পূরণ করতে হবে এবং আগামী ০৪/০৮/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। আরো বিশদে এই নিয়োগ সম্পর্কে জানার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন