সরকারি জাহাজ নির্মাণকারী সংস্থায় নিয়োগের সুযোগ, আবেদনের যোগ্যতা জেনে নিন

Published By: Exam Bangla | Published On:
Share:

গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড বা GRSE এর তরফে চাকরিপ্রার্থীদের বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন বিভাগের সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা, যারা এতদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তাদের কাছে এই বিজ্ঞপ্তি একটি সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে। এখানে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট চাকরিপ্রার্থীরা কোনরকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আবেদন জানাতে পারেন। এর পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট এবং অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের জন্যও একাধিক পদে আবেদনের সুযোগ রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

পদের নাম- সুপারভাইজার, ডিজাইন অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিন টেকনিশিয়ান ইত্যাদি।

শূন্য পদের সংখ্যা- ৫৬টি।

বয়স সীমা- এক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে পদ অনুসারে সর্বোচ্চ বয়সসীমা পৃথক রয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ ২৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারেন। আবেদনের আগে অবশ্যই আবেদনের যোগ্যতাগুলি ভালোভাবে বুঝে নিতে হবে। সঠিক যোগ্যতা থাকলে তবেই এই পদে আবেদন জানানো যাবে।

মাসিক বেতনের পরিমাণ- বিভিন্ন সুপারভাইজার পদের জন্য বার্ষিক ন্যূনতম ৭.০৮ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৮.৭২ লক্ষ টাকার মধ্যে বেতন পাবেন। অর্থাৎ মাসিক বেতন  হিসাবে অন্ততপক্ষে ৫৯,০০০/- টাকা বেতন পাবেন নিযুক্ত কর্মী।

---Advertisement---

চাকরির খবরঃ ১০ হাজার শূন্য পদে পুলিশ কনস্টেবল নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড এর তরফে বিভিন্ন বিভাগের বিপুল পরিমাণে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে যেহেতু বিভিন্ন বিভাগে নিয়োগটি হচ্ছে, চাকরিপ্রার্থীরা একাধিক যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। এখানে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ গ্রাজুয়েট চাকরিপ্রার্থীরাও আবেদন জানাতে পারেন। তবে সাধারণ গ্রাজুয়েট চাকরিপ্রার্থীরা কোনরকম অভিজ্ঞতা ছাড়া আবেদন জানাতে চাইলে এক্ষেত্রে গ্রাজুয়েশনের পাশাপাশি ডিপ্লোমা ডিগ্রীর প্রয়োজন হবে।

চাকরির খবরঃ ১২২৪ শূন্যপদে রাজ্যের বিভিন্ন আদালতে গ্রুপ সি কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে মোট দুটি ধাপের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে নেওয়া হবে। এক্ষেত্রে প্রথমেই একটি লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই বছর জুন থেকে জুলাই মাসের মধ্যেই লিখিত পরীক্ষার আয়োজন করবে নিয়োগকারী সংস্থা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাকটিক্যাল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অবশ্যই অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এর জন্য https://jobapply.in/grse2025 -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথি গুলি আপলোড করে দেওয়ার পাশাপাশি অবশ্যই আবেদনমূল্য হিসাবে ৪৭২/- টাকা জমা দিতে হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা ২২/০৬/২০২৫ তারিখ পর্যন্ত সর্বশেষ আবেদন জানাতে পারবেন।

চাকরিপ্রার্থীদের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে লিংক এর মাধ্যমে দেওয়া হল। অবশ্যই ইচ্ছুক প্রার্থীরা প্রতিটি পদে আবেদনের যোগ্যতা জেনে নিতে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা মাধ্যমিক পাশ করলেই ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজ্যের নতুন প্রকল্প বাংলার যুব সাথী