রাজ্যের জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যে অবস্থিত গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সংস্থার পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 2024/02(J)

পদের নাম- Journeyman
মোট শূন্যপদ- ৫০ টি। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের আসন সংরক্ষণ আছে।
শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এরই সঙ্গে প্রার্থীদের NAC অথবা NTC সার্টিফিকেট থাকতে হবে প্রয়োজনীয় যেকোনো ট্রেডগুলির একটিতে।

চাকরির খবরঃ ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ

বয়সসীমা- এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫ বছর এবং ৩ বছরের বয়সের ছাড় থাকবে।
মাসিক ভাতা- প্রাথমিকভাবে ২ বছরের চুক্তির ভিত্তিতে প্রথম বছরে ২৪,০০০০/- টাকা এবং দ্বিতীয় বছরে ২৬,০০০/- টাকা মাসিক ভাতা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন আগ্রহী চাকরিপ্রার্থীরা। সেক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করার পর নির্দিষ্ট অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনপত্রে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হবে।

আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থী বাদে বাকি আবেদনকারীদের এককালীন ৪৭২/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

চাকরির খবরঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ১৯ ফেব্রুয়ারি, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন