কেন্দ্রীয় সরকারি উড়ান দপ্তরে শুরু হলো কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Priyanka Sen | Published On:
Share:

উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবারো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত এই দপ্তরে বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী কর্মী হওয়ার জন্য প্রতিবছর অপেক্ষায় থাকেন। এবারে এই সংস্কার তরফেই ভারতীয় অ্যাপ্রেন্টিস আইনের অধীনে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এই প্রশিক্ষণ চলাকালীন চাকরি প্রার্থীরা প্রতিমাসে একটি নির্দিষ্ট স্থায়ী স্টাইপেন্ড বা বৃত্তি পাবেন। এর পাশাপাশি প্রশিক্ষণের শেষে মিলবে মূল্যবান একটি সার্টিফিকেট। এর ফলে পরবর্তী সময়ে সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি পেতে যথেষ্ট সুবিধা হবে প্রার্থীদের। ইচ্ছুক চাকরি প্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিত জেনে নিতে পারবেন।

---Advertisement---

পদের নাম- অ্যাপ্রেন্টিস।

বয়স সীমা- এই পদে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থী ২৭ বছরের উর্ধ্বে রয়েছেন, তারা এই পদে আবেদনের যোগ্য নন। যদিও এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী হলে সরকারি নিয়োগের নিয়ম অনুসারেই বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে স্বীকৃত বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীকে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের মূলত গণিত ও বিজ্ঞানের অন্যান্য বিষয়ের সাথে উত্তীর্ণ হতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

অন্যান্য যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে সরকারি ভোকেশনাল ট্রেনিং প্রতিষ্ঠানের অন্তর্গত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI পাস করতে হবে। এক্ষেত্রে টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক ইত্যাদি যেকোনো আইডিয়াই যোগ্যতা থাকলেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যদিও কোন চাকরি প্রার্থীর COE কোর্স করা থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন না। এই পদে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদনের যোগ্য।

চাকরির খবরঃ ৬০০০ এর বেশি শূন্যপদে ভারতীয় রেলে গ্রুপ সি কর্মী নিয়োগ শুরু

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে অফিশিয়াল ওয়েবসাইট সম্পর্কে জেনে নিতে পারেন। আজ অর্থাৎ ১৮ ই জুন থেকে এই অনলাইন পোর্টাল চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য খুলে দেওয়া হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আগামী ০২/০৭/২০২৫ তারিখ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে একটি নির্বাচন তালিকা প্রকাশ করা হবে। সেই মেধা তালিকা থেকেই যোগ্য চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করবে Hindustan Aeronautics Limited।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে