হিন্দুস্তান কপার লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদনের সুযোগ!

Published By: Priyanka Sen | Published On:
Share:

মাধ্যমিক পাস যোগ্যতায় হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে হিন্দুস্তান কপার লিমিটেড। মোট ২০৯টি শূন্য পদে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক যোগ্যতা এমনকি আইটিআই পাশ যোগ্যতাতেও বিভিন্ন পদে আবেদনের সুযোগ থাকছে। নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, পদের বিবরণ এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ক্ষেত্রী কপার কমপ্লেক্স।

পদের বিবরণ- শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস।

নিয়োগ পদ্ধতি- এখানে চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এমনকি কোনরকম ইন্টারভিউ ছাড়াই সরাসরি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।

বয়স সীমা- ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের চাকরি প্রার্থীরা এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেনীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

---Advertisement---

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ সরকারের চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা- হিন্দুস্তান কপার লিমিটেডের তরফে সরকারি অ্যাপ্রেন্টিস আইন মেনে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। তবে বেশ কয়েকটি পদে আবেদনের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই যোগ্যতা থাকতে হবে।

অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের সুবিধা- বর্তমানে ন্যূনতম যোগ্যতায় কর্মদক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্যে অ্যাপ্রেন্টিস এর গুরুত্ব বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিস শিক্ষার্থীদের নিয়োগ করা হচ্ছে। যার ফলে শিক্ষা জীবনের পরবর্তী সময়ে কর্মদক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পারছেন চাকরিপ্রার্থীরা। অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের শেষে নিয়োগ কারি দপ্তর থেকে মূল্যবান সার্টিফিকেট দেওয়া হয়। যার ফলে পরবর্তী সময়ে সরকারি বা বেসরকারি সংস্থায় নিয়োগের সময় একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায়।

চাকরির খবরঃ ৬৭৬টি শূন্য পদে IDBI ব্যাংকে নিয়োগের সুযোগ

মাসিক বেতন বা স্টাইপেন্ডের পরিমাণ- সরকারি অ্যাপ্রেন্টিসের নিয়ম অনুসারে প্রতি মাসে নিযুক্ত কর্মীদের স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- অ্যাপ্রেন্টিস হিসাবে আবেদনের জন্য সবার প্রথমে ভারতীয় অ্যাপ্রেন্টিস পোর্টালে রেজিস্ট্রেশন করাতে হয়। এর জন্য চাকরি প্রার্থীদের www.apprenticeshipindia.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর হিন্দুস্তান কপার লিমিটেডের www.hindustancopper.com -এই ওয়েবসাইটে এসে পুনরায় আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এই কাজটি চাকরি প্রার্থীরা ১৯/০৫/২০২৫ থেকে ০২/০৬/২০২৫ তারিখ পর্যন্ত করতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন