HDFC Bank স্কলারশিপ 2022, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পাশ ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত একটি স্কলারশিপ। যেসমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন। টাকার পরিমাণ, আবেদন পদ্ধতি, স্কলারশিপের নাম সহ বিস্তারিত রইলো আজকের প্রতিবেদন।

HDFC Bank Scholarship 2022

স্কলারশিপের নাম- HDFC Bank Scholarship
আবেদনের যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজে পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকা ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য। সঙ্গে আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০/- টাকার কম হতে হবে। এবং আবেদনকারী প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে।
টাকার পরিমান- এই স্কলারশিপের আবেদনকারী প্রার্থীরা প্রতি বছর সর্বোচ্চ ১৫,০০০/- টাকা থেকে ৭৫,০০০/- টাকা পর্যন্ত পেতে পারবেন।

আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ ২০২২

আবেদন পদ্ধতি- HDFC Bank Scholarship -এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নিজস্ব মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) শেষ পরীক্ষার মার্কশীট।
২) মাধ্যমিক পাশের এডমিট কার্ড।
৩) ভর্তির রশিদ।
৪) স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট।
৫) পারিবারিক আয়ের সার্টিফিকেট।
৬) ব্যাংকের পাস বই।
৭) পাসপোর্ট সাইজের কালার ছবি।
8) কাস্ট সার্টিফিকেট।

আরও পড়ুনঃ বিকাশ ভবন স্কলারশিপ ২০২২

Apply Now: Click Here
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন