HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ 2026 | HDFC Parivartan ECSS Scholarship 2026 Apply online

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ভারতের বেসরকারি ব্যাংক গুলির মধ্যে HDFC Bank অন্যতম গুরুত্বপূর্ণ। দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার জন্য এই ব্যাংক শুরু করেছে ‘HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ’। এই প্রোগ্রামের মাধ্যমে প্রতিবছরই প্রাথমিক থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের বছরে ৭৫,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। বর্তমান শিক্ষাবর্ষের যে সমস্ত শিক্ষার্থী এই স্কলারশিপে আবেদন করতে চান তাদের জন্য আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য নীচে আলোচনা করা হলো।

HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ 2026।
স্কলারশিপ এর ধরন বেসরকারি ।
প্রদানকারী সংস্থা HDFC Bank ।
টাকার পরিমান ১৫ হাজার থেকে ৭৫ হাজার।
আবেদন প্রক্রিয়া অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট www.hdfcbankecss.com
আবেদনের সময়সীমা খবরের শেষে উল্লেখিত আছে।

শিক্ষাগত যোগ্যতা

HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপে প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ বা পেশাগত স্নাতক পড়ুয়া, স্নাতকোত্তর পড়ুয়া এবং আইটিআই ও ডিপ্লোমা সহ সকলেই আবেদন করতে পারেন। তবে আবেদনকারীকে শেষ পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর তুলতে হবে।

---Advertisement---

অন্যান্য যোগ্যতা

  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
  • যারা গত ৩ বছরে কোনো ব্যক্তিগত বা পারিবারিক সংকটের মুখোমুখি হয়েছেন, তারা এই স্কলারশিপে বিশেষ অগ্রাধিকার পাবেন।

টাকার পরিমান

এইচডিএফসি ব্যাংক এই স্কলারশিপে বিভিন্ন কোর্সের জন্য ভিন্ন ভিন্ন অংকের টাকা প্রদান করে:

ক্লাস টাঁকার পরিমাণ
১ম থেকে ৬ষ্ঠ শ্রেণী: বছরে ১৫,০০০ টাকা।
৭ম থেকে দ্বাদশ শ্রেণী: বছরে ১৮,০০০ টাকা।
ITI, ডিপ্লোমা ও পলিটেকনিক: বছরে ১৮,০০০ টাকা।
সাধারণ স্নাতক (BA, BSc, BCom): বছরে ৩০,০০০ টাকা।
পেশাদার স্নাতক (BE, BTech, MBBS, LLB, Nursing): বছরে ৫০,০০০ টাকা।
সাধারণ স্নাতকোত্তর (MA, MSc, MCom): বছরে ৩৫,০০০ টাকা।
পেশাদার স্নাতকোত্তর (MTech, MBA): বছরে ৭৫,০০০ টাকা।

আরও পড়ুনঃ টাটা পাঙ্খ স্কলারশিপ ২০২৬, আবেদন করলেই ১০,০০০ টাঁকা।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় নিচের নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করতে হবে:
১. শেষ পরীক্ষার মার্কশিট।
২. সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড)।
৩. বর্তমান বছরের ভর্তির রসিদ।
৪. পারিবারিক আয়ের শংসাপত্র।
৫. আবেদনকারীর ব্যাংক পাসবুকের কপি বা ক্যান্সেল চেক।
৬. আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজ ফটো।

আবেদনের পদ্ধতি

এইচডিএফসি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়।

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.hdfcbankecss.com-এ যান।
    সেখানে ‘Apply Now’ বাটনে ক্লিক করলে আপনাকে Buddy4Study পোর্টালে নিয়ে যাওয়া হবে।
  • আপনার ইমেইল আইডি বা ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর ‘Application Form’ লিঙ্কটি খুলুন এবং আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
  • প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করুন।
  • সব শেষে ‘Submit‘ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন। ভবিষ্যতের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন।
---Advertisement---

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপে আবেদনের সময়সীমা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানতে পোর্টালটি ফলো করুন।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026 | PM Scholarship Scheme 2026 Apply Online ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2026 | National Scholarship Portal Apply online কিরণ প্রতিভা স্কলারশিপ 2026 | Kiran Pratibha Scholarship 2026 Apply Online IIT Mandi Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের দারুন সুযোগ, মাসিক ১০ হাজার টাকা স্টাইপেন্ড রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2026 | Reliance Foundation Scholarship 2026 Application Process