WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, দেখে নিন কিভাবে করবেন আবেদন

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রায়শই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত হলো একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য। আসুন জেনে নেওয়া যাক আবেদন করার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কিভাবে করতে হবে আবেদন।

Employment No. – DHFWS/786

পদের নাম – Staff Nurse
মোট শূন্যপদ – ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা যেকোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৫,০০০ টাকা।

আরও পড়ুনঃ কল্যানী এইমস্ -এ স্টাফ নার্স নিয়োগ

পদের নাম – Block Data Manger
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং কমপক্ষে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উক্ত বিভাগে সরকারি ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অথবা বেসরকারি ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
মাসিক বেতন – ২২,০০০ টাকা।

বয়সসীমা – উক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীরদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই চাকরির জন্য। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট -এ (www.dakshindinajpurhealth.org) ভিজিট করতে হবে। তারপর ওয়েবসাইটের নির্দিষ্ট উইন্ডো থেকে সঠিক বিকল্প বেছে নিয়ে নির্ভুল ভাবে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে।

আবেদন ফি – এই পদগুলিতে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ১০০/- টাকা এবং তাপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ৫০/- টাকা এককালীন আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ – এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে ৩ মে ২০২৩ থেকে, চলবে ১৭ মে ২০২৩ পর্যন্ত।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ