চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

হিন্দি স্কলারশিপ 2026 | Hindi Scholarship Scheme West Bengal

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল ‘হিন্দি স্কলারশিপ’। মূলত ভারতের যে রাজ্যগুলি হিন্দিভাষী নয়, সেখানে হিন্দি ভাষার প্রসার ঘটাতে এই স্কলারশিপটি প্রদান করা হয়। প্রতিবছর পশ্চিমবঙ্গসহ আরো একাধিক রাজ্যে স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। বছরে ১২০০০ টাকা পর্যন্ত মেলে। চলতি শিক্ষাবর্ষের আবেদনকারীদের জন্য এই স্কলারশিপ এর আবেদন পোর্টাল বর্তমানে খোলা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আজকের প্রতিবেদনে সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিয়ে দ্রুত আবেদন করে ফেলো।

হিন্দি স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম হিন্দি স্কলারশিপ।
ধরুন সরকারি স্কলারশিপ।
প্রদানকারী সংস্থা
জাতীয় শিক্ষা মন্ত্রক।
স্কলারশিপের পরিমাণ বছরে ১২ হাজার টাকা পর্যন্ত।
কারা পাবে মাধ্যমিক পাশ থেকে স্নাতক পাস।
আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন।
আবেদনের সময়সীমা চলছে।
অফিসিয়াল ওয়েবসাইট https://banglaruchchashiksha.wb.gov.in/scholarship / https://wbchse.wb.gov.in/student/scholarship

হিন্দি স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা

এই স্কলারশিপের সুবিধা পেতে আবেদনকারীর নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা গুলি থাকতে হবে:

  1. শিক্ষার্থীকে শেষ পরীক্ষায় অন্তত ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  2. বর্তমানে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফুলটাইম কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে। প্রাইভেট বা ডিস্ট্যান্স করোর্সের ক্ষেত্রে এই স্কলারশিপ দেওয়া হয় না।
  3. বর্তমান কোর্সে হিন্দি অবশ্যই প্রধান বিষয় বা অন্যতম বিষয় হিসেবে রাখতে হবে।
---Advertisement---

হিন্দি স্কলারশিপ অন্যান্য যোগ্যতা

স্কলারশিপ পেতে গেলে শিক্ষার্থীদের আরো কিছু নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন।

  1. শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারীর মাতৃভাষা কোনোভাবেই হিন্দি হওয়া চলবে না।
  3. পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

হিন্দি স্কলারশিপ বৃত্তির পরিমাণ

এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন অংকের বৃত্তি দেওয়া হয়।

ক্লাস টাকা
উচ্চ মাধ্যমিক স্তর (HS) মাসিক ৩০০ টাকা।
স্নাতক স্তর (UG) মাসিক ৫০০ টাকা।
স্নাতকোত্তর ও গবেষণা (PG/Ph.D.) মাসিক ১০০০ টাকা।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাসে সমস্ত স্কলারশিপ 

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় শিক্ষার্থীদের যে নথিপত্রগুলি প্রয়োজন হবে:

  • শেষ পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট।
  • বর্তমান কোর্সে ভর্তির রসিদ বা পরিচয়পত্র।
  • বার্ষিক পারিবারিক আয়ের সংশাপত্র।
  • মাতৃভাষা হিন্দি নয়, এই মর্মে একটি ঘোষণাপত্র বা সংশাপত্র।
  • ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স।
  • আধার কার্ডের কপি।
উচ্চ মাধ্যমিক পাসে সরকারি স্কলারশিপ
নবান্ন স্কলারশিপApply Now
জগদীশ চন্দ্র বসু স্কলারশিপApply Now
ওয়েসিস স্কলারশিপApply Now
ইন্সপায়ার স্কলারশিপApply Now
ড: আম্বেদকর স্কলারশিপApply Now
বিকাশ ভবন স্কলারশিপApply Now
কন্যাশ্রী স্কলারশিপApply Now
ঐক্যশ্রী স্কলারশিপApply Now
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপApply Now
IIT Mandi Summer InternshipApply Now
ন্যাশনাল স্কলারশিপ পোর্টালApply Now
প্রধানমন্ত্রী স্কলারশিপApply Now

আবেদন পদ্ধতি

হিন্দি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সাধারণত অফলাইনে এবং অনলাইন দুভাবেই হয়।

---Advertisement---

অফলাইন:

অফলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে উপরোক্ত নথিপত্র সংযুক্ত করে প্রধান শিক্ষক বা বিভাগীয় প্রধানের কাছে জমা দিতে হবে অথবা শিক্ষার্থী নিজে বা পোস্টের মাধ্যমেও তার আবেদনপত্র সরাসরি বিকাশ ভবনে পাঠিয়ে দিতে পারে।

অনলাইন:

এছাড়া ছাত্র-ছাত্রীরা চাইলে অনলাইনেও ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (https://www.scholarships.gov.in/) এর মাধ্যমেও আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে One Time Registration কমপ্লিট করে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ

সম্প্রতি বর্তমান শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন কত দিন পর্যন্ত চলবে সেই বিষয়ে সঠিক তথ্য পেতে শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে নিয়মিত বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল ফলো করতে।

এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ