হিন্দুস্তান কপার লিমিটেডে বিনামূল্যে প্রশিক্ষণ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তান কপার লিমিটেডে মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ২৯০ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Mate, Blaster, Diesel Mechanic, Fitter, Turner, Welder, Electrician, Electronics Mechanic, Draughtsman (Civil, Mechanical), Computer Operator, Surveyor, Refrigerator & Air Conditioner

শিক্ষাগত যোগ্যতা- Mate, Blaster পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ আর বাকি সমস্ত পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
প্রশিক্ষণের সময়সীমা- Mate পদের ক্ষেত্রে ৩ বছর, Blaster ও Diesel Mechanic পদের ক্ষেত্রে ২ বছর, এবং আর বাকি সমস্ত পদের ক্ষেত্রে ১ বছর।
স্টাইপেন্ড- Apprentice নিয়ম অনুযায়ী প্রার্থীদের প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস পোর্টালে (www.apprenticeshipindia.org) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে www.hindustancopper.com গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর সহ বিস্তারিত তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১২ ডিসেম্বর, ২০২২

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন