হুগলি কোচিন শিপইয়ার্ডে ইঞ্জিনিয়ার নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন এখনই

Published By: Priyanka Sen | Published On:
Share:

HCSL Recruitment: পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! রাজ্যের যে সকল চাকরি প্রার্থীরা, সরকারি নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তারা হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড এর এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদন জানাতে পারবেন। তবে তার আগে অবশ্যই আবেদনের সমস্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। আবেদনের ক্ষেত্রে কোন রকম ভুল ভ্রান্তি হলে চাকরি প্রার্থীর আবেদনটি বাতিল করা হবে। তাই আজকের প্রতিবেদন থেকে HCSL এর এই নিয়োগের পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি বিস্তারিত জেনে নিন।

হুগলি কোচিন শিপইয়ার্ডে ইঞ্জিনিয়ার নিয়োগ

---Advertisement---

যে সমস্ত পদে নিয়োগ করা হবে- শিপ ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল, পাইপিং ও স্ট্রাকচারাল)।

শূন্য পদের সংখ্যা- ৩টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

১) ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর এর সাথে ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীর।

২) পাইপিং অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদনের জন্য ৬০ শতাংশ নম্বরের সঙ্গে ৩ বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।

৩) স্ট্রাকচারাল অ্যাসিস্ট্যান্ট- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকলে এই পদে আবেদন জানানো যাবে। তবে এক্ষেত্রেও অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরের সাথে ডিপ্লোমা পাস করতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ ইন্টারভিউ দিয়ে কেন্দ্রীয় সরকারি পদে কর্মী নিয়োগের সুযোগ

প্রয়োজনীয় পূর্ব অভিজ্ঞতা- এক্ষেত্রে প্রতিটি চাকরিটা থেকে কোন ইঞ্জিনিয়ারিং বা শিপিয়ার্ড কোম্পানিতে আগে থেকে কাজ করার অভিজ্ঞতা রাখতে হবে। অন্ততপক্ষে ২ বছরের সমতুল্য কাজের পূর্ব অভিজ্ঞ চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা- এই পদের সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। উল্লেখিত বয়সের একদিন বেশি হলে এখানে আর আবেদন করা যাবে না।

মাসিক বেতন- হুগলি কোচিন শিপিয়ার্ড লিমিটেডের তরফে ৩ বছরের চুক্তিভিত্তিক পদে এই নিয়োগটি হচ্ছে। এক্ষেত্রে প্রথম বছরের প্রতি মাসে ২৪,৪০০ টাকা, দ্বিতীয় বছরের প্রতি মাসে ২৫,১০০ টাকা এবং তৃতীয় বছরের প্রতি মাসে ২৫,৯০০ টাকা বেতন পাবেন নিযুক্ত কর্মী।

চাকরির খবরঃ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি কর্মী নিয়োগ

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

নিয়োগ প্রক্রিয়া- এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র প্রাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রতিটি আবেদনকারীর যোগ্যতা যাচাই করে প্র্যাকটিক্যাল পরীক্ষার আয়োজন করা হবে। এই পরীক্ষার নির্দিষ্ট কাট অফ পাস করতে পারলে দক্ষতার উপর নির্ভর করে মেধা তালিকা প্রকাশ করবে সংস্থা। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন চাকরিপ্রার্থী।

আবেদন পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীরা এখানে অনলাইন মাধ্যমে www.cochinshipyard.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়া আবেদন জানাতে পারবেন। এর জন্য প্রথমেই ওয়েবসাইটের Career অপশনে গিয়ে এই নিয়োগের জন্য প্রকাশিত সঠিক লিংকে ক্লিক করতে হবে। তারপর অনলাইনে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই চাকরিপ্রার্থীদের ৩০/০৬/২০২৫ তারিখের আগে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদন মূল্য- ৩০০/- টাকা।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে