মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ! প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু ক্লার্ক নয়, ক্লার্ক সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের জেলা দপ্তরে এইসব কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে রইল আজকের এই প্রতিবেদন।

Employment No.- 570/SW – Hug

পদের নাম- Clerk cum Compounder
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে, যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সহ রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে।
মাসিক বেতন- ১২,০০০/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৭ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম- Cook
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব থাকতে হবে আবেদনকারীদের। শিশু খাদ্য রান্নায় দক্ষতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অগ্রগণ্য।
মাসিক বেতন- ১২,০০০/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

পদের নাম- Officer in Charge
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- Social Work, Sociology, Child Development, Human Rights Public Administration, Psychology, Psychiatry, Law, Public Health, Community Resource Management ইত্যাদি যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে যেকোনো সরকারি অথবা বেসরকারি সংস্থায় কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অগ্রগণ্য। আবেদনাকারীদের কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকা আবশ্যক।
মাসিক বেতন- ৩৩,১০০/- টাকা।
বয়সসীমা- নূন্যতম ২৭ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যে মাধ্যমিক পাশে হেল্পার নিয়োগ

আবেদন পদ্ধতি- ভিন্ন পদের জন্য অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। Officer in Charge এবং Clerk cum Compounder পদের জন্য অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। Cook এবং অন্যান্য পদগুলির জন্য অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। অফলাইনে জমা করার জন্য আবেদনপত্র জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা। একজন চাকরিপ্রার্থী যেকোনো একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

WBP & KP Constable Best Book 

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। Officer in Charge পদের জন্য ৬০ নাম্বারের লিখিত পরীক্ষা, ৩০ নাম্বারের কম্পিউটার টেস্ট এবং ১০ নাম্বারের ইন্টারভিউ আয়োজিত হবে। Cook পদের জন্য ৫০ নাম্বারের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। Clerk cum Compounder পদের জন্য ৬০ নাম্বারের লিখিত পরীক্ষা, ৪০ নাম্বারের কম্পিউটার টেস্ট আয়োজিত হবে।

আবেদনের শেষ তারিখ- ১৪ আগস্ট ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে