রাজ্যের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৬ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

জেলা পরিষদ ভিত্তিক রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এখানে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের সংশ্লিট জেলাগুলি থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— Medical Officer (AYUSH)
মোট শূন্যপদ— ২৬ টি।
শিক্ষাগত যোগ্যতা— WBCHSE অথবা সমতুল্য যেকোনো বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদনকারীদের। একই সঙ্গে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BHMS অর্থাৎ হোমিওপ্যাথিতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
মাসিক বেতন— এখানে কর্মরত প্রার্থীদের মাসিক ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

চাকরির খবরঃ রাজ্যের BDO অফিসে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। সঠিক জায়গায় নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগাতে হবে এবং সাক্ষর করতে হবে। সবশেষে জরুরি নথিপত্রগুলি মূল আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি নির্দিষ্ট দপ্তরের অফিসে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— প্রত্যেক আবেদনকারীকে নিজ এলাকার ব্লক অর্থাৎ বিডিও অফিসে এই আবেদন জমা করতে হবে। যেসব ব্লকে নিয়োগ হবে তার তালিকা অফিসিয়াল নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন।

আবেদনের শেষ তারিখ— ২৬ ফেব্রুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ রাজ্যের শিশু সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে