ফুড সাব-ইন্সপেক্টর কীভাবে হওয়া যায়? | ফুড সাব-ইন্সপেক্টর ক্যারিয়ার কি ভালো?

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের কোনো ভালো চাকরি খুঁজছেন, তাদের জন্য ফুড সাব-ইন্সপেক্টর (Food SI) এর পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের সেরা পেশা বলতে গেলে এই ফুড সাব-ইন্সপেক্টর এর পেশা। যেমন সম্মান, তেমনি সঙ্গে রয়েছে উচ্চ বেতন এবং প্রমোশনের সুযোগও। অনেকেরই স্বপ্ন থাকে এই পদে চাকরি পাওয়ার। আজকের প্রতিবেদন তাদের জন্যই। ফুড সাব-ইন্সপেক্টর কীভাবে হওয়া যায়? কি যোগ্যতা লাগে? কিভাবে পরীক্ষা হয়? এখানে আমরা সেই সব খুঁটিনাটি তথ্য জানবো।

ফুড সাব-ইন্সপেক্টর কীভাবে হওয়া যায়?

পশ্চিমবঙ্গে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা পরিচালনা করে West Bengal Public Service Commission (WBPSC)। রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা দিতে গেলে আপনার নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে,

  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত কোনো বোর্ড থেকে অন্তত মাধ্যমিক (Madhyamik/10th) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
  • ভাষাগত দক্ষতা: প্রার্থীকে তার নিজের রাজ্যের ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হয়।
  • বয়সসীমা: সাধারণ প্রার্থীদের জন্য বয়স সাধারণত ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হয়। তবে SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় থাকে।

ফুড সাব ইন্সপেক্টর এর পরীক্ষা কিভাবে হয়?

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দুটি ধাপের মাধ্যমে ফুড এস আই পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে।

  • লিখিত পরীক্ষা (Written Exam): প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। এটি MCQ ভিত্তিক এবং ওএমআর শিটে নেওয়া হয়। মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়।
  • পার্সোনালিটি টেস্ট (Personality Test): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০ নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়।
---Advertisement---

ফুড ইন্সপেক্টর হওয়ার জন্য কী পড়তে হয়?

যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যই সঠিকভাবে প্রিপারেশন নেওয়া অত্যন্ত দরকার। এর জন্য আগে সিলেবাসটিকে ভালোভাবে বুঝতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রধান দুটি সাবজেক্ট থেকে প্রশ্ন দেওয়া হয়। এরমধ্যে কোন কোন টপিক, সাব টপিক আছে, সেগুলির বর্ণনা নিচে দেওয়া হল:

জেনারেল স্টাডিজ (General Studies – ৫০ নম্বর)

এখানে আপনার চারপাশের সাধারণ জ্ঞান ও সমসাময়িক ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। যা যা পড়তে হবে:

  • ভারতের ইতিহাস ও ভূগোল: বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে।
  • ভারতীয় সংবিধান: মৌলিক অধিকার, কর্তব্য এবং শাসনব্যবস্থা।
  • সাধারণ বিজ্ঞান: দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার (জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান)।
  • কারেন্ট অ্যাফেয়ার্স: জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা, খেলাধুলা এবং পুরস্কার।

পাটিগণিত (Arithmetic – ৫০ নম্বর)

একদম মাধ্যমিক স্তরের পাটিগণিতের ভিত্তিতেই প্রশ্ন দেওয়া হয়। বিষয় থাকে:

  • অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion)।
  • শতকরা (Percentage)।
  • লাভ ও ক্ষতি (Profit and Loss)।
  • গড় (Average)।
  • সরল ও চক্রবৃদ্ধি সুদ (Simple & Compound Interest)।
  • সময় ও কার্য (Time and Work)।
  • লসাগু ও গসাগু (LCM & HCF)।
---Advertisement---

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কীভাবে হওয়া যায়? 

ফুড সাব-ইন্সপেক্টর ক্যারিয়ার কি ভালো?

সরকারি চাকরি মানে অনেকেরই স্বপ্ন। আর যেহেতু সরাসরি রাজ্য সরকারের অধীনে স্থায়ী পদে ফুড সাব ইন্সপেক্টরদের নিয়োগ করা হয়, তাই এটি মাধ্যমিক যোগ্যতার প্রার্থীদের জন্য সেরা কেরিয়ার বলা চলে।

  • দায়িত্ব: এখানে মূলত যে দায়িত্বগুলি থাকে তা হল রেশনের মাধ্যমে খাদ্য বণ্টন ব্যবস্থা তদারকি করা, চাল-গমের গুণমান পরীক্ষা করা এবং সরকারি গুদামের দেখাশোনা করা।

বেতন ও অন্যান্য সুযোগ: নিয়োগ প্রাপ্তদের পে-লেভেল ৬-এর নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হয়। শুরুতে মূল বেতন ২২ হাজার ৭০০ টাকা থাকে। এর সাথে মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং চিকিৎসা ভাতা (MA) পাওয়া যায়। সব মিলিয়ে ইন হ্যান্ড মাসিক সেলারি ২৯ থেকে ৩০ হাজার টাকার কাছাকাছি হয়। পরবর্তীতে এই বেতন বাড়তে থাকে। এছাড়া স্থায়ী চাকরি হওয়ার দরুন এখানে প্রভিডেন্ট ফান্ড, পেনশন ইত্যাদি সুবিধা গুলিও পাওয়া যায়।

  • পদোন্নতি: ফুড সাব-ইন্সপেক্টর হিসেবে যোগ দেওয়ার পর অভিজ্ঞতার ভিত্তিতে আপনি পরবর্তীকালে ইন্সপেক্টর (Inspector) এবং তারপর সাব-ডিভিশনাল কন্ট্রোলার (Sub-divisional Controller) পদে পদোন্নতি পেতে পারেন। প্রমোশনের সঙ্গে আপনার বেতন যেমন বাড়বে তেমন সম্মানও বৃদ্ধি পাবে।
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিকের পরে অ্যানিমেশন নিলে কেমন সুযোগ? | 12 এর পর কি এনিমেশন করা যাবে? পুলিশ কনস্টেবল কীভাবে হওয়া যায়? কনস্টেবল যোগ্যতা 2026 উচ্চ মাধ্যমিকের পরে হোটেল ম্যানেজমেন্ট? কি কি সুযোগ আছে জেনে নাও WB Polytechnic and ITI Admission 2026: ITI এবং পলিটেকনিকে ভর্তি শুরু হল, বিস্তারিত দেখুন WBJEE ANM GNM Syllabus 2026 | ANM GNM 2026 syllabus PDF download