অনেক ছেলেমেয়েরই পুলিশ হওয়ার স্বপ্ন থাকে। তাদের জন্যই আজকের প্রতিবেদন। পুলিশ সাব-ইন্সপেক্টর কীভাবে হওয়া যায়? কি কি যোগ্যতা লাগে? কিভাবে আবেদন করতে হয়? পরীক্ষা কিরকম হয়? ইত্যাদি নিয়ে বিস্তারিত জানবো এখানে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং পুলিশে সাব ইন্সপেক্টর হবার ইচ্ছা থাকে, তবে আজকের এই আলোচনাতেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
এক নজরে
পুলিশ সাব-ইন্সপেক্টর কীভাবে হওয়া যায়?
পুলিশের সাব ইন্সপেক্টর মানেই একটি অত্যন্ত সম্মানজনক ও উন্নত পেশা। আমাদের রাজ্যে পুলিশের চাহিদাও প্রচুর রয়েছে। তাই একবার কেরিয়ার শুরু করতে পারলেই কেল্লাফতে। যেমন উচ্চ বেতন, তেমনিই উন্নত পদমর্যাদা ও সম্মান। অনেকেরই ছোটো থেকে স্বপ্ন থাকে বড়ো হয়ে পুলিশ ইন্সপেক্টর হবার। আপনিও যদি পশ্চিমবঙ্গ পুলিশে এস আই হিসেবে উজ্জ্বল কেরিয়ার শুরু করতে চান, তবে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
পুলিশ সাব-ইন্সপেক্টর হতে কি কি যোগ্যতা লাগে?
পুলিশের সাব-ইন্সপেক্টর বা এসআই হতে নির্দিষ্ট কিছু বিশেষ যোগ্যতা থাকতে হয়।
শিক্ষাগত যোগ্যতা
সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor’s Degree) বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কলা, বিজ্ঞান বা বাণিজ্য, যেকোনো বিভাগ থেকে পাশ করা ছাত্রছাত্রীরাই এই পদের জন্য যোগ্য।
বয়সসীমা
সাধারণ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে:
- SC/ST (তফসিলি জাতি ও উপজাতি): ৫ বছর পর্যন্ত ছাড়।
- OBC (ওবিসি): ৩ বছর পর্যন্ত ছাড়।
ভাষা জ্ঞান
প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। তবে যারা পার্বত্য এলাকা (যেমন- দার্জিলিং বা কালিম্পং) থেকে আবেদন করবেন, তাদের জন্য এই নিয়ম কিছুটা শিথিলযোগ্য।
শারীরিক মাপজোক
পুলিশের চাকরিতে শারীরিক ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সাব-ইন্সপেক্টর পদের জন্য নির্দিষ্ট কিছু শারীরিক যোগ্যতা থাকতে হয়:
- পুরুষ (সাধারণ/OBC/SC): উচ্চতা অন্তত ১৬৭ সেমি, ওজন ৫৬ কেজি এবং বুক না ফুলিয়ে ৭৯ সেমি (ফুলিয়ে ৫ সেমি প্রসারণ ক্ষমতা)।
- পুরুষ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST): উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৫২ কেজি।
- মহিলা (সাধারণ): উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৮ কেজি।
- মহিলা (বিশেষ শ্রেণি): উচ্চতা ১৫৫ সেমি এবং ওজন ৪৫ কেজি।
- ট্রান্সজেন্ডার: বিশেষ শারীরিক মাপকাঠি সরকারি নির্দেশ অনুযায়ী ধার্য করা হয়।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে ফুডের সাব-ইনস্পেক্টর কিভাবে হওয়া যায়?
আবেদন প্রক্রিয়া
পুলিশ এস আই হতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) মারফত অনলাইনে আবেদন করতে হবে।
- প্রথমে প্রার্থীদের পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in অথবা wbpolice.gov.in-এ যান।
- নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
- শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য এবং স্থায়ী ঠিকানার বিবরণ নির্ভুলভাবে পূরণ করুন।
- সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি (সাধারণত ১০-৫০ কেবি) এবং স্বাক্ষর (৫-২০ কেবি) স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- ফর্মটি আরেকবার রিভিউ করে সাবমিট করুন।
আবেদন ফি
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি সাধারণত ১৭০ টাকা, তবে এসসি/এসটি (SC/ST) প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ২০ টাকাদিতে হয়।
নির্বাচন প্রক্রিয়া
সাব-ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়া সাধারণত পাঁচটি ধাপে সম্পন্ন হয়:
- প্রিলিমিনারি পরীক্ষা: এটি একটি স্ক্রিনিং টেস্ট। মোট ২০০ নম্বর থাকে। পরীক্ষার প্যাটার্ন হয় এইরূপ,
বিষয় নম্বর নেগেটিভ মার্কিং General Studies ১০০ ১/৪ নম্বরLogical & Analytical Reasoning ৫০ Arithmetic ৫০ মোট ২০০
- শারীরিক পরিমাপ (PMT) ও সক্ষমতা পরীক্ষা (PET): এখানে উচ্চতা, ওজন এবং দৌড় যাচাই করা হয়। পুরুষ প্রার্থীদের জন্য ৩ মিনিটে ৮০০ মিটার দৌড়, মহিলাদের ২ মিনিটে ৪০০ মিটার দৌড় এবং ট্রান্সজেন্ডার হলে ১ মিনিট ৪০ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় দেওয়ার ক্ষমতা দরকার।
- মেইন পরীক্ষা (Final Combined Competitive Exam): এটি বর্ণনামূলক পরীক্ষা, যেখানে তিনটি পেপার থাকে। মোট ২০০ নম্বরে হয়। বিস্তারিত নীচে দেওয়া হল-
পেপার বিষয় নম্বর সময় Paper-I জেনারেল স্টাডিজ ও অংক (General Studies & Arithmetic) ১০০ ২ ঘণ্টা Paper-II ইংরেজি (English) ৫০ ১ ঘণ্টা Paper-III বাংলা/হিন্দি/নেপালি/উর্দু (Vernacular Language) ৫০ ১ ঘণ্টা - পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউ: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীর ব্যক্তিত্ব এবং উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। এখানে ৩০ নম্বর থাকে। ন্যূনতম ৮ নম্বর পেলে পাশ।
- মেডিকেল পরীক্ষা ও ভেরিফিকেশন: চূড়ান্ত নির্বাচনের আগে স্বাস্থ্য পরীক্ষা এবং নথিপত্র যাচাই করা হয়।
আবেদনের সময়সীমা
পশ্চিমবঙ্গ পুলিশে এস আই পদের জন্য বিভিন্ন সময়ে আবেদন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এজন্য নিয়মিত আপনাকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট বা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ফলো করতে হবে।
টেলিগ্রাম গ্রুপঃ Join Now