শীঘ্রই প্রকাশ পেতে চলেছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল, কিভাবে দেখবেন? জানুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

শীঘ্রই প্রকাশ পেতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(ইউপিএসসি) পরীক্ষার ফলাফল। ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ পাবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা ( https://upsc.gov.in ) এ গিয়ে তাঁদের পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। এবং একইসাথে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন তার পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো।

রেজাল্টটি ডাউনলোড করবেন কিভাবে-
১) ইউপিএসসি পরীক্ষার রেজাল্টটি ডাউনলোড করতে পরীক্ষার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://upsc.gov.in) এ যেতে হবে।
২) কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘ওয়াটস নিউ’ বিভাগে যেতে হবে পরীক্ষার্থীদের।
৩) এরপর ওয়েবসাইটে ‘ওয়াটস নিউ’ বিভাগে গিয়ে ‘রিটেন রেজাল্ট-সিভিল সার্ভিসেস মেন একজ়ামিশন ২০২২’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) উক্ত লিঙ্কটিতে ক্লিক করলে পরীক্ষার্থীরা স্ক্রিনে তাঁদের রেজাল্টটি দেখতে পাবেন।
৫) এরপর রেজাল্টটি ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার্থীদের।
৬) ডাউনলোড করা রেজাল্টটি এরপর প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতিবার এই পরীক্ষায় অংশগ্রহণ করেন অসংখ্য পরীক্ষার্থী। সম্প্রতি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। গত সেপ্টেম্বরের ১৬, ১৭, ১৮, ২৪, ২৫ তারিখ নাগাদ অনুষ্ঠিত হয় ইউপিএসসির লিখিত পরীক্ষাটি। এবার এই পরীক্ষার ফলাফল প্রকাশের ঘোষণা করলো কমিশন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পাবে ফলাফল। প্রসঙ্গত উল্লেখ্য, যে সকল পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবেন, তাঁদের নাম ও রোল নম্বর প্রকাশ করবে কমিশন। এর পরবর্তী পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউর জন্য।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন