স্কলারশিপ কি? স্কলারশিপ কীভাবে পাওয়া যায়? | How to get scholarship 2026 in bengali

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্কলারশিপ তো অনেকেই পান। পশ্চিমবঙ্গ থেকেও প্রতিবছর প্রচুর পড়ুয়া বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ পেয়ে উপকৃত হন। কিন্তু স্কলারশিপ কি? কত প্রকার? স্কলারশিপ কীভাবে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোন স্কলারশিপ গুলি সবচেয়ে ভালো ও এগুলিতে আবেদন কিভাবে করবেন? সেই সব বিষয় জেনে নেব আজকের প্রতিবেদনে।

স্কলারশিপ কি?

আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থী আছে যারা মেধাবী, কিন্তু দরিদ্র অর্থাৎ পড়াশোনার খরচ চালানোর ক্ষমতা নেই। এই পরিস্থিতিতে সেই সব পড়ুয়াদের সাহায্যের জন্য সরকার এবং অনেক বেসরকারি সংস্থা আর্থিক অনুদান বা স্কলারশিপ প্রদান করে থাকে। সাধারনত নিম্নলিখিত কয়েক প্রকার স্কলারশিপ হয়।

---Advertisement---
  1. মেরিট-বেসড (Merit-based): শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল বা একাডেমিক রেকর্ডের ওপর ভিত্তি করে দেওয়া হয়।
  2. নিড-বেসড (Need-based): পরিবারের বার্ষিক আয় কম হলে শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
  3. সরকারি স্কলারশিপ: রাজ্য বা কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এটি প্রদান করে।
  4. বেসরকারি স্কলারশিপ: বিভিন্ন কর্পোরেট সংস্থা (CSR), এনজিও (NGO) বা ট্রাস্ট এই সাহায্য করে।
  5. বিদেশে উচ্চশিক্ষা: বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফুল-ফান্ডেড বা আংশিক স্কলারশিপ পাওয়া যায়।

স্কলারশিপ কীভাবে পাওয়া যায়?

স্কলারশিপ পাওয়ার সহজ উপায় ও টিপস: স্কলারশিপ পাওয়ার জন্য কেবল ভালো রেজাল্ট যথেষ্ট নয়, বেশ কয়েকটি টিপস ফলো করলে যেকোনো স্কলারশিপে আপনি সবার আগে আবেদন করে টাকা পেতে পারেন। যেমন,

  1. বেশিরভাগ স্কলারশিপের আবেদন একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়। নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করা জরুরি।
  2. আবেদনের আগে দেখে নিন আপনার রেজাল্ট এবং পারিবারিক আয় ওই স্কলারশিপের শর্তাবলি পূরণ করছে কি না।
  3. সঠিক নথিপত্র থাকা স্কলারশিপ পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো স্কলারশিপে আবেদন করার আগে অবশ্যই নিজের মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস স্ক্যান করে রাখা ভালো।
  4. ফর্ম ফিলাপ করার সময় কোনো ভুল করবেন না। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর যেন সঠিক থাকে।

মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক স্কলারশিপ 2026

পশ্চিমবঙ্গে এমন বেশ কিছু স্কলারশিপ ইতিমধ্যেই চালু রয়েছে যেগুলোতে স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকলেই আবেদন করতে পারেন এবং পড়াশোনার খরচ বাবদ ভালো অঙ্কের টাকাও মেলে। দেখে নেব সেই সব স্কলারশিপের তালিকা।

---Advertisement---

➥ Nabanna Scholarship (Chief Minister’s Relief Fund, West Bengal)
কার জন্য: মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক/ কলেজ স্তর
যোগ্যতা: 60%।
আর্থিক সাহায্য: প্রায় ₹10,000 (এককালীন অনুদান)।

 

➥ Swami Vivekananda Merit-cum-Means Scholarship (SVMCM)
কার জন্য: উচ্চ মাধ্যমিক, স্নাতক (UG), স্নাতকোত্তর (PG), পেশাগত কোর্সের ছাত্র-ছাত্রী।
পারিবারিক আয়: সাধারণত ₹2,50,000 টাকার মধ্যে।
আর্থিক সাহায্য: মাসিক ₹1,000 – ₹8,000 (কোর্স অনুযায়ী ভিন্ন)।

 

➥ GP Birla Educational Foundation Scholarship
যোগ্যতা: মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিকে উচ্চ নম্বর (সাধারণত 85%+)
আর্থিক সাহায্য: টিউশন ফি + হোস্টেল ফি (প্রায় ₹50,000+ পর্যন্ত)
ওয়েবসাইট: gpbirlaedufoundation.com

 

➥ Sitaram Jindal Foundation Scholarship
কার জন্য: Class 11 থেকে PG পর্যন্ত।
যোগ্যতা: ন্যূনতম 60- 75% (ক্যাটাগরি অনুযায়ী)।
আর্থিক সাহায্য: মাসিক ₹500- ₹3200 (কোর্স অনুযায়ী)।
ওয়েবসাইট: www.sitaramjindalfoundation.org

 

➥ Tata Capital Limited Pankh Scholarship
কার জন্য: Class 11-12, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন।
যোগ্যতা: কমপক্ষে 60% নম্বর + নিম্ন আয় পরিবার।
আর্থিক সাহায্য: কোর্স ফি-র 80% পর্যন্ত।
ওয়েবসাইট: www.tatacapital.com

 

➥ HDFC Bank Parivartan Scholarship
কার জন্য: স্কুল থেকে গ্র্যাজুয়েশন।
যোগ্যতা: 55%+ নম্বর।
আর্থিক সাহায্য: ₹15,000- ₹75,000 পর্যন্ত।
ওয়েবসাইট: www.hdfcbank.com

 

➥ LIC Housing Finance Limited Vidyadhan Scholarship
কার জন্য: Class 11 থেকে Graduation।
যোগ্যতা: ন্যূনতম 60%।
আর্থিক সাহায্য: বছরে ₹15,000- ₹25,000।
ওয়েবসাইট: www.lichousing.com

 

➥ Aditya Birla Capital Foundation Scholarship
কার জন্য: স্কুল ও কলেজ ছাত্রছাত্রী।
আর্থিক সাহায্য: কোর্স অনুযায়ী ₹18,000।
ওয়েবসাইট: www.adityabirlacapital.com

স্কলারশিপের খবর পেতে আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হও- ক্লিক করো

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপের খবর 

স্কলারশিপের নাম আবেদনের লিঙ্ক
নবান্ন স্কলারশিপ Coming soon..
বিকাশ ভবন স্কলারশিপ Coming soon..
OASIS Scholarship Apply Now
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল Coming soon..
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ Coming soon..
HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ Coming soon..
টাটা পাঙ্খ স্কলারশিপ Apply Now
জি পি বিড়লা স্কলারশিপ Coming soon..
সীতারাম জিন্দাল স্কলারশিপ Apply Now
PNB Housing Finance Scholarship Apply Now
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক স্কলারশিপ 2026 | HS Pass Scholarship 2026 West Bengal প্রণব মুখার্জি স্কলারশিপ 2026: মাধ্যমিক পাশ করলেই সুযোগ বিশ্ববীণা স্কলারশিপ 2026 | Biswabina Scholarship Application Process নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026 Application Process জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ 2026 | JBNSTS Scholarship Apply Online