প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় যেকোনো মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।

পদের নাম- আশা কর্মী।
শূন্যপদ- মোট ১৬৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা মাধ্যমিকে অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এই পদের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা (বিবাহিতা, বিধবা বিবাহ বিচ্ছিন্ন) প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম উপ-স্বাস্থ্যকেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

চাকরির খবরঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। একটি সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে তার উপরে ৫ টাকার ডাকটিকিট যোগ করে নির্দিষ্ট স্থানে সরাসরি জমা দিতে হবে। খামের উপর বড় হাতে লিখতে হবে Application for the post of ASHA for……Village under……..
নিয়োগের স্থান- হাওড়া জেলার অন্তর্গত উলুবেরিয়া মহাকুমার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে। আশা কর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- হেলথ সাব সেন্টারে দরখাস্তটি সরাসরি জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১৬ মার্চ, ২০২২।

চাকরির খবরঃ রাজ্যের ইনকাম ট্যাক্স দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা নিম্নোক্ত-
১) কাস্ট সার্টিফিকেট।
২) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) বয়সের প্রমাণপত্র।
৫) ভোটার কার্ড অথবা রেশন কার্ড।
৬) সম্প্রতি তোলা দু কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

ব্লক অনুযায়ী শূন্যপদ- আমতা ১- ১৪ টি, আমতা ২- ৫ টি, বাগনান ১- ৭ টি, বাগনান ২- ৩ টি, বালিজগাছা- ১৪ টি, ডোমজুড়- ২৭ টি, জগৎবল্লভপুর- ১২ টি, পাঁচলা- ১৩ টি, সাঁকরাইল- ১৯ টি, শ্যামপুর ১- ৭ টি, শ্যামপুর ২- ৮ টি, উদয়নারায়নপুর- ৯ টি, উলুবেরিয়া ১- ১৪ টি, উলুবেড়িয়া ২- ১২ টি।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা