উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 কবে বেরোবে? কিভাবে দেখবেন? এই নিয়েই আজকের প্রতিবেদন। উচ্চ মাধ্যমিক হল ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বোর্ড এক্সাম। এখানের রেজাল্টের উপর নির্ভর করে কে কোন ক্যারিয়ার বাছবে। তাই রেজাল্ট জানা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহও অনেক থাকে। এবছর আবার নতুন সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক হল। তাই শুধু রেজাল্ট কেমন হবে সেই নিয়েই নয়, রেজাল্টের ফরম্যাট বদলাবে কিনা, রেজাল্টে কোন নতুন পরিবর্তন আসবে কিনা, সেই নিয়েও উৎসুক পরীক্ষার্থীরা। ExamBangla.com আজ চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করছে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত খবরটি পড়তে হবে।
এক নজরে
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026
| পরীক্ষার নাম | উচ্চ মাধ্যমিক 2026। |
| পরিচালনাকারী সংস্থা | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। |
| পরীক্ষা শুরু | ১২ ফেব্রুয়ারি ২০২৬। |
| পরীক্ষা শেষ | ২৭ ফেব্রুয়ারি ২০২৬। |
| রেজাল্টের তারিখ | নিচে জানানো হয়েছে। |
HS 4th Semester Result 2026
বিগত কয়েক বছরের ট্রেন্ড দেখলে রেজাল্টের তারিখ নিয়ে যা বোঝা যায়,
- ২০২২ সাল: ২০২২ সালে পরীক্ষা শুরু হয়েছিল ২৭ এপ্রিল, রেজাল্ট বেরিয়েছিল ১০ জুন অর্থাৎ ৪৪ দিনের মধ্যে।
- ২০২৩ সাল: পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ, রেজাল্ট প্রকাশিত হয়েছিল ২৪ শে মে অর্থাৎ ৫৮ দিনের মধ্যে।
- ২০২৪ সাল: পরীক্ষা শুরু হয়েছিল ১৭ই ফেব্রুয়ারি এবং ফলাফল প্রকাশিত হয়েছিল ৮ মে। অর্থাৎ প্রায় ৮১ দিনের মাথায় রেজাল্ট দেওয়া হয়েছিল।
- ২০২৫ সাল: পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ, রেজাল্ট বেরিয়েছিল ৭ই মে, ৬৩ দিনের মাথায়।
- ২০২৬ সাল: পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি, সূত্রের খবর উচ্চ মাধ্যমিক রেজাল্ট এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে প্রকাশ হতে পারে। এ নিয়ে পর্ষদ মারফত কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হলেই তা সঙ্গে সঙ্গে জানতে পারবেন ExamBangla অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিগ্রাম চ্যানেলে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রীদের জন্য ইন্সপায়ার স্কলারশিপ
Check HS 4th Semester Result 2026
সকাল ৯:৪৫ মিনিটে রেজাল্ট অফিসিয়ালি বেরোবে। তারপর অনলাইন এবং এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।
- অনলাইনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি: মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখতে হলে,
১) প্রথমে নিচের Click Here বাটনে ক্লিক করুন (রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই লিংক চালু হবে)।
২) Enter Your Roll, and No. -এর ঘরে রোল নম্বর টাইপ করতে হবে।
৫) Submit করলে আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য এটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিন।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক
- এসএমএস (SMS)-এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি:
ইন্টারনেট ছাড়া এসএমএসের মাধ্যমেও রেজাল্ট চেক করা যায়। এর জন্য মোবাইলের মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে: WB12 <space> Roll Number এবং পাঠিয়ে দিতে হবে 5676750 নম্বরে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ওয়েবসাইট
এছাড়াও রেজাল্টদেখার জন্য www.exametc.com, www.indiaresults.com, www.results.siksha, www.schools9.com ইত্যাদি ওয়েবসাইট রয়েছে। সেখানেও একই পদ্ধতিতে রেজাল্ট চেক করতে পারবেন।