পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশের পর একাধিক ভালো ভালো সরকারি ও বেসরকারি স্কলারশিপ রয়েছে। আজকের উচ্চ মাধ্যমিক স্কলারশিপ লিস্ট থেকে সেই সব স্কলারশিপ গুলির সম্পর্কেই জেনে নেব। উচ্চ মাধ্যমিক পাশের পর উচ্চশিক্ষার ধাপ শুরু হয় এবং সেই সঙ্গে পড়াশোনার খরচও বাড়ে। এই পরিস্থিতিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় তথা রাজ্য সরকার এবং একাধিক বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। তাদের তরফ থেকে প্রতিবছর উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য মোটা টাকা স্কলারশিপ প্রদান করা হয়। চলতি শিক্ষাবর্ষে ইতিমধ্যেই এই স্কলারশিপ গুলির মধ্যে বেশ কিছুর আবেদন শুরু হয়েছে এবং আগামীদিনে বাকিগুলোরও শুরু হবে। নীচে এই স্কলারশিপ গুলির সমস্ত ডিটেইল এবং সরাসরি আবেদনের লিংক দেওয়া হল।
এক নজরে
উচ্চ মাধ্যমিক স্কলারশিপ 2026
পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র ছাত্রীরা এ বছর উচ্চমাধ্যমিক পাস করছ, তারা সেরা স্কলারশিপ গুলির তালিকা একনজরে দেখে নাও।
HS Pass Scholarship 2026 West Bengal
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM)
এটি পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় সরকারি স্কলারশিপ। এটিকে বিকাশ ভবন স্কলারশিপও বলা হয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে সাধারণ বা পেশাদার কোর্সে ভর্তি হলে এতে টাকা পাওয়া যায়।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৬০% নম্বর।
পারিবারিক আয়: বার্ষিক ২,৫০,০০০ টাকার কম।
স্কলারশিপের পরিমাণ: কোর্স অনুযায়ী প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা (বছরে ১২,০০০ – ৬০,০০০ টাকা)।
আবেদনের লিঙ্ক: Apply Now
নবান্ন স্কলারশিপ (CM Relief Fund Scholarship)
নবান্ন এবং উত্তরকন্যা স্কলারশিপ একই। যাদের নম্বর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তুলনায় একটু কম, তাদের জন্য এই স্কলারশিপটি চালু হয়েছে। মুখ্যমন্ত্রী ত্রান তহবিল থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে ৫০% থেকে ৬০% এর মধ্যে।
পারিবারিক আয়: বার্ষিক ১,২০,০০০ টাকার নিচে।
স্কলারশিপের পরিমাণ: বছরে এককালীন ১০,০০০ টাকা।
আবেদনের লিঙ্ক: Apply Now
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)
এটি মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন ও পার্সি) মেধাবী পড়ুয়াদের জন্য।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৫০% নম্বর।
পারিবারিক আয়: বার্ষিক ২,০০,০০০ থেকে ২,৫০,০০০ টাকার মধ্যে।
স্কলারশিপের পরিমাণ: প্রি ম্যাট্রিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বছরে ১০০০ থেকে ৩৩,০০০ টাকা পর্যন্ত।
আবেদনের লিঙ্ক: Apply Now
| স্কলারশিপের নাম | |
|---|---|
| নবান্ন স্কলারশিপ | Apply Now |
| জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ | Apply Now |
| ওয়েসিস স্কলারশিপ | Apply Now |
| ইন্সপায়ার স্কলারশিপ | Apply Now |
| ড: আম্বেদকর স্কলারশিপ | Apply Now |
কে-৩ স্কলারশিপ (Kanyashree K3 Scholarship)
এই স্কলারশিপ কেবল মেয়েদের দেওয়া হয়। যে সমস্ত ছাত্রী কন্যাশ্রী K2-এর সুবিধা পেয়েছেন এবং উচ্চ মাধ্যমিকের পর বিজ্ঞান, কলা বা বাণিজ্য বিভাগে সাধারণ স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছেন, তাদের এই টাকা দেওয়া হয়।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে ৪৫% নম্বর।
পারিবারিক আয়: আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই (যদি K2 আইডি থাকে)।
স্কলারশিপের পরিমাণ: বিজ্ঞান বিভাগের জন্য মাসে ২,৫০০ টাকা এবং কলা/বাণিজ্য বিভাগের জন্য মাসে ২,০০০ টাকা।
আবেদনের লিঙ্ক: Apply Now
ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)
পশ্চিমবঙ্গের অনগ্ৰসর শ্রেণি যেমন তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং ওবিসি (OBC) ছাত্রছাত্রীদের রাজ্যের অনগ্ৰসর শ্রেণী উন্নয়ন দপ্তরের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়।
ন্যূনতম নম্বর: অন্তত ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস।
পারিবারিক আয়: বার্ষিক ২,৫০,০০০ টাকার কম।
স্কলারশিপের পরিমাণ: কোর্স ভেদে বছরে ১২,০০০ থেকে ৪৮,০০০ টাকা পর্যন্ত।
আবেদনের লিঙ্ক: Apply Now
জেবিএনএসটিএস ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (JBNSTS Talent Search)
পশ্চিমবঙ্গের যেসব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং বর্তমানে বিএসসি (অনার্স), ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি কোর্সে পড়ছেন, তাদের জন্য এটি অন্যতম সেরা স্কলারশিপ। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এই স্কলারশিপ প্রদান করে।
ন্যূনতম নম্বর: বিজ্ঞান বিভাগে ৭৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হয় এবং একটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
পারিবারিক আয়: কোনো নির্দিষ্ট আয়ের সীমা নেই।
স্কলারশিপের পরিমাণ: মাসে ১২৫০ থেকে ৪,০০০ টাকা এবং বার্ষিক বই কেনার অনুদান।
আবেদনের লিঙ্ক: Apply Now
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP – National Scholarship Portal)
এটি ভারত সরকারের একটি কেন্দ্রীয় পোর্টাল যেখানে কয়েক ধরনের স্কলারশিপ একসাথে পাওয়া যায়। জাতীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ।
পারিবারিক আয়: বার্ষিক ২,৫০,০০০ টাকার নিচে।
স্কলারশিপের পরিমাণ: প্রিম্যাট্রিক অর্থাৎ ক্লাস ওয়ানে বছরে ১ হাজার টাকা থেকে শুরু করে টপ ক্লাস পড়ুয়া যেমন আইআইটি বা আইআইএম ইত্যাদির জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত।
আবেদনের লিঙ্ক: Apply Now
কোটাক কন্যা স্কলারশিপ(Kotak Kanya Scholarship)
কোটাক মাহিন্দ্রা গ্রুপের পক্ষ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়।
ন্যূনতম নম্বর: উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অন্তত ৮৫ শতাংশ বা তার বেশি নম্বর।
পারিবারিক আয়: বছরে ৬ লক্ষ টাকার নিচে।
মূল্য: কোটাক কন্যা স্কলারশিপে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়।
আবেদন লিঙ্ক: Apply Now
জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship)
এটি একটি অত্যন্ত সম্মানজনক বেসরকারি স্কলারশিপ, যা জি পি বিড়লা ফাউন্ডেশনের তরফ থেকে মেধাবী পড়ুয়াদের দেওয়া হয়।
ন্যূনতম নম্বর: পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রে ৮০% এবং CBSE/ISC-এর ক্ষেত্রে ৯৫% নম্বর।
পারিবারিক আয়: বার্ষিক ৩,০০,০০০ টাকার নিচে।
স্কলারশিপের পরিমাণ: বছরে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং প্রথম বছর বই কেনার জন্য এককালীন ৭,০০০ টাকা।
আবেদনের লিঙ্ক: Apply Now
এলআইসি এইচএফএল বিদ্যাধন স্কলারশিপ (LIC HFL Vidyadhan Scholarship)
এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেড ভারতের মেধাবী ও আর্থিক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করে।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৬০% নম্বর।
পারিবারিক আয়: বার্ষিক ৩,৬০,০০০ টাকার কম।
স্কলারশিপের পরিমাণ: স্নাতক স্তরের কোর্সের জন্য বছরে ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা।
আবেদনের লিঙ্ক: Apply Now
সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)
এটিও একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ। সীতারাম জিন্দাল ফাউন্ডেশন প্রতিবছর এই স্কলারশিপ প্রদান করে থাকে।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে ছেলেদের ৬৫% এবং মেয়েদের ৬০% নম্বর।
পারিবারিক আয়: বার্ষিক ৪,০০,০০০ টাকার নিচে।
স্কলারশিপের পরিমাণ: কোর্স অনুযায়ী মাসিক ৫০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত।
আবেদনের লিঙ্ক: Apply Now
আদিত্য বিড়লা স্কলারশিপ (Aditya Birla Scholarship)
পশ্চিমবঙ্গের স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, সকলের জন্যই একটি খুব গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ হল আদিত্য বিড়লা স্কলারশিপ। আদিত্য বিড়লা ক্যাপিটাল এটি প্রদান করে।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে ৬০% নম্বর।
পারিবারিক আয়: বার্ষিক ৬ টাকার নিচে।
স্কলারশিপের পরিমাণ: ২৫ হাজার থেকে ৬০ হাজার।
আবেদনের লিঙ্ক: Apply Now
| উচ্চ মাধ্যমিক পাসে বেসরকারি স্কলারশিপ | |
|---|---|
| PNB Housing Finance Scholarship | Apply Now |
| সীতারাম জিন্দাল স্কলারশিপ | Apply Now |
| টাটা পাঙ্খ স্কলারশিপ | Apply Now |
| জি পি বিড়লা স্কলারশিপ | Apply Now |
| আদিত্য বিড়লা স্কলারশিপ | Apply Now |
| LIC বিদ্যাধন স্কলারশিপ | Apply Now |
| কোটাক কন্যা স্কলারশিপ | Apply Now |
| বিশ্ববীণা স্কলারশিপ | Apply Now |
| প্রণব মুখার্জি স্কলারশিপ | Apply Now |
টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ (TATA Capital Pankh Scholarship)
ভারতের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা টাটা গ্রুপ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ দেয়।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে অন্তত ৬০% নম্বর।
পারিবারিক আয়: বার্ষিক ২,৫০,০০০ টাকার নিচে।
স্কলারশিপের পরিমাণ: ১০,০০০ থেকে ১,০০,০০০ পর্যন্ত।
আবেদনের লিঙ্ক: Apply Now
এইচডিএফসি পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ
বেসরকারি ব্যাংক HDFC-এর পক্ষ থেকে এই স্কলারশিপটি মূলত স্নাতক স্তরের পড়ুয়াদের দেওয়া হয়।
ন্যূনতম নম্বর: উচ্চ মাধ্যমিকে অন্তত ৫৫% নম্বর।
পারিবারিক আয়: বার্ষিক ২,৫০,০০০ টাকার নিচে।
স্কলারশিপের পরিমাণ: সাধারণ স্নাতক কোর্সের জন্য বছরে ১৫,০০০ – ৭৫,০০০ টাকা পর্যন্ত।
আবেদনের লিঙ্ক: Apply Now
এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপঃ Join Now